সরকারি নির্দেশ অমান্য করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণকাজ চলমান থাকার অভিযোগ
সরকারি নির্দেশ অমান্য করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণকাজ চলমান থাকার অভিযোগ
সরকারি নির্দেশ অমান্য করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণকাজ চলমান থাকার অভিযোগ
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত চার দিনের সাধারণ ছুটি কার্যকর থাকলেও সেই নির্দেশনা পুরোপুরি মানা হচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে—এমন অভিযোগ উঠেছে প্রকল্পে কর্মরত শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে।
সরকার যেখানে নির্বাচনের সময় ভোটাধিকার নিশ্চিত করতে চার দিনের ছুটি ঘোষণা করেছে, সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনেক শ্রমিককে মাত্র এক দিনের ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রকল্পে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক দেশের বিভিন্ন দূর-দূরান্ত অঞ্চল থেকে এসে এখানে কাজ করেন। সীমিত ছুটির কারণে তাদের অনেকের পক্ষেই নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এছাড়া আরও অভিযোগ পাওয়া গেছে যে, প্রকল্পের আওতাধীন কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান ছুটির দিনেও শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এতে করে সরকারি ছুটির উদ্দেশ্য কার্যত ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একাধিক সূত্র দাবি করেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে অনেক সময় সরকারি সুযোগ-সুবিধা ও সরকারি দিবসের ছুটি যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না। জাতীয় দিবস কিংবা বিশেষ সরকারি ছুটির দিনেও নিয়মিত কাজ চালু রাখার নজির রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শ্রমিকরা বলছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলে ডঃএম,মঈনুল ইসলাম রুপ্পুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিষয়ে কথা বলতে চাইলে কোন কথা না বলে যত্রতত্র কল কেটে দেন। এবং চেয়ারম্যান এর পি এ সুজাতা চাকমার সাথে কথা বললে তিনি এসব বিষয়য়ে কিছু বলতে পারবেন না বলে জানান !
