চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ঢাকা-০৮ গড়ার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ঢাকা-০৮ গড়ার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ঢাকা-০৮ গড়ার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
ঢাকা-০৮ আসনকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক অনুষ্ঠানে “পাটওয়ারীর অঙ্গীকার, ঢাকা-০৮ হবে জনতার” স্লোগান সামনে রেখে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে অন্যতম ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে chandabaaj.com নামে একটি অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে চাঁদাবাজি, দুর্নীতি ও অপরাধ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করা হয়েছে।
বিচার ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার
ইশতেহারের প্রথম দফায় ঢাকা-০৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে মাদক ব্যবসায়ী চক্র দমন, অপরাধপ্রবণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানোর পরিকল্পনার কথা জানান তিনি।
নারী, শিশু ও প্রাণীর সুরক্ষায় কঠোর ব্যবস্থা
গণপরিবহন ও জনসমাগমস্থলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টা চালু থাকা একটি হেল্পলাইন সেবার পরিকল্পনাও রয়েছে। শুধু মানুষ নয়, প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে উন্নয়ন পরিকল্পনা
ইশতেহারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নাগরিকবান্ধব ও দুর্ভোগমুক্ত ঢাকা-০৮ গড়ে তোলার রূপরেখা তুলে ধরেন তিনি।
জনগণের সাথে সরাসরি যোগাযোগের উদ্যোগ
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জনগণের সেবক হিসেবে তিনি ক্ষমতাকে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিতে চান। এজন্য তিনি হটলাইন এবং ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালুর পরিকল্পনা করেছেন, যাতে নাগরিকরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং দ্রুত সেবা পেতে পারেন।
