এনসিপি নেতা ও সাংবাদিক মোহাম্মাদ আব্দুল্লাহ গ্রেপ্তার !
এনসিপি নেতা ও সাংবাদিক মোহাম্মাদ আব্দুল্লাহ গ্রেপ্তার !
এনসিপি নেতা ও সাংবাদিক মোহাম্মাদ আব্দুল্লাহ গ্রেপ্তার !
পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর এবং দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ি। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির দায়ের করা চেক ডিজঅনার মামলায় আসাদুল্লাহ এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মুহাম্মাদ আসাদুল্লাহ হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের সন্তান। তিনি জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছাড়াও দলের প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। সাংবাদিক হিসেবে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের পরদিন রাতে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের বাড়িতে গিয়ে আসাদুল্লাহ ও তার বাবার ওপর রং মাখিয়ে দেয় এবং প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। পরে পুরোনো মামলায় হয়রানির উদ্দেশ্যে পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করানো হয়েছে বলে পরিবারের দাবি।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করে বলেন, গভীর রাতে বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিক উদ্দেশ্যে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি দ্রুত স্বামীর মুক্তির দাবি জানান।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ২০২৪ সালের একটি অর্থঋণ সংক্রান্ত মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
