খুঁজুন
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
আজঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
শিরোনাম
পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে – সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী পাবনায় প্রতারণা মামলায় বিএনপি নেতা কারাগারে পুশ-ইন ঠেকাতে মুখোমুখি বিজিবি-বিএসএফ ভারতকে একের পর এক কূটনৈতিক চিঠি বাংলাদেশের নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার পাবিপ্রবি শিক্ষার্থী সাগরিকা খাতুনের পরিবারের ওপর সশস্ত্রী হামলা: জমি দখলের নামে তাণ্ডব ও প্রাণনাশের আশঙ্কা পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জরিমানা ও ৯০ কেজি পলিথিন জব্দ পাবিপ্রবি ছাত্রীদের গণতন্ত্র হলে সিসিটিভি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ! নিরাপত্তার নামে নজরদারি নাকি ছাত্রীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ? স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে! আনসার সদস্য এমরানের প্রতারণা ফাঁস শিশু ভর্তি পরীক্ষা বাংলাদেশ: শৈশব নাকি প্রতিযোগিতার যুদ্ধ? RS Fahim Arrest: মিরপুরে ‘মব’ নাটক! ৫টি চাঞ্চল্যকর তথ্য ফাঁস পিএসএল ২০২৬: লাহোরকে হারিয়ে করাচি কিংসের শ্বাসরুদ্ধকর জয় আজকের স্বর্ণের ভরি কত? ২২ ক্যারেট দামে নতুন আপডেট SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জোরালো হচ্ছে পাবিপ্রবিতে বড় চমক! প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবিপ্রবি উপাচার্য গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ফাঁস! ঈদের আগেই বেনাপোল বন্দরের শ্রমিকদের মুখে হাসি! অগ্রিম বেতন-বোনাস দিল শ্রমিক ইউনিয়ন বিশ্বব্যাংকের প্রকল্পে রাজীব খাদেমের ব্যপক অনিয়ম – ১২ কোটির প্রকল্পে ৩ কোটিই ঘুষ! মানিকগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ- সিএনজি ক্ষতিগ্রস্ত আহত ২ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন ময়লার স্তূপ নারী দিবসে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে দর্শনার্থীদের ভিড় রুয়েটে দ্বিতীয় ধাপের পরও ফাঁকা ১৫৫ আসন

‘সমন্বিত সিদ্ধান্তে’ বাড়ল সুগন্ধি চালের দাম| বাজারে যোগসাজশের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
‘সমন্বিত সিদ্ধান্তে’ বাড়ল সুগন্ধি চালের দাম| বাজারে যোগসাজশের অভিযোগ

‘সমন্বিত সিদ্ধান্তে’ বাড়ল সুগন্ধি চালের দাম| বাজারে যোগসাজশের অভিযোগ

দেশের বাজারে হঠাৎ করেই বেড়েছে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো একযোগে প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে রপ্তানি অনুমতির একটি সরকারি সিদ্ধান্ত, যা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নেওয়া হয়েছিল।

বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের এক কেজি প্যাকেটজাত সুগন্ধি চালের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৫ টাকা। একই সময়ে খোলা সুগন্ধি চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ১৭০ টাকায়। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও, শবেবরাতের আগে এসব চালের দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকার মধ্যে।

বিক্রেতারা জানান, ফেব্রুয়ারির শুরু থেকেই দাম বাড়তে শুরু করে। ঢাকার বাড্ডা এলাকার মুদি দোকানি হারুনুর রশিদ বলেন, স্কয়ার, প্রাণ, আকিজ, সিটি, রূপচাঁদা ও ফ্রেশসহ প্রায় সব বড় ব্র্যান্ড একসঙ্গে দাম বাড়িয়েছে। আশ্চর্যের বিষয় হলো—সব ব্র্যান্ডের প্যাকেটে একই সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করা হয়েছে।

স্বপ্ন সুপারশপে ঘুরে দেখা গেছে, আকিজের ‘সানশাইন’, স্কয়ারের ‘চাষি’, ইস্পাহানির ‘পার্বণ’, রূপচাঁদা ও প্রাণসহ সব ব্র্যান্ডের এক কেজি সুগন্ধি চালের দাম সমান—১৭৫ টাকা। বিক্রেতারা জানান, আগের দাম ১৫৫ টাকা থাকলেও তখনো সব ব্র্যান্ড একই মূল্য অনুসরণ করেছিল। এতে করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত মূল্য নির্ধারণ বা যোগসাজশের সন্দেহ জোরালো হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সুগন্ধি চাল রপ্তানির অনুমতির। গত ৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করে। এতে ৬১টি প্রতিষ্ঠান পুনরায় রপ্তানির অনুমতি পায়। এর আগে এই অনুমতির মেয়াদ ছিল ডিসেম্বর পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, রমজান সামনে রেখে যখন স্থানীয় বাজারে সুগন্ধি চালের চাহিদা বাড়ার কথা, ঠিক তখনই রপ্তানির অনুমতি দেওয়ায় বাজারে সরবরাহ চাপের মুখে পড়ে। এই সুযোগে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো একযোগে দাম বাড়িয়ে দেয়।

খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ২০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদন হয়। এর মধ্যে স্থানীয় চাহিদা ১২ থেকে ১৫ লাখ টন। একক বছরে রপ্তানির পরিমাণ কখনোই ১০ হাজার টন ছাড়ায়নি। তবুও রপ্তানির অনুমতির সঙ্গে সঙ্গেই বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে।

সরকার কেজিপ্রতি সুগন্ধি চালের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ১ দশমিক ৬০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে (ডলারপ্রতি ১২৩ টাকা) যার স্থানীয় মূল্য দাঁড়ায় প্রায় ১৯৭ টাকা। ফলে রপ্তানিতে উৎসাহ থাকলেও দেশীয় বাজারে চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে দুই ধাপে প্রায় ২৪ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়। তবে অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটা পুরোপুরি ব্যবহার করতে পারেনি। চালের দাম বাড়ায় ২০২২ সালে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একই কারণে ২০১৩ সালেও সাময়িকভাবে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ রাখা হয়।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, “সব কোম্পানি যদি একসঙ্গে একই দামে পণ্য বিক্রি করে, তাহলে সেখানে প্রতিযোগিতার সুযোগ থাকে না। একেক প্রতিষ্ঠানের উৎপাদন ও প্যাকেজিং খরচ ভিন্ন হওয়ার কথা। বিষয়টি অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত।”

তিনি আরও বলেন, প্রতিযোগিতা কমিশনের উচিত দ্রুত বাজার পরিস্থিতি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভোক্তারা অযৌক্তিক মূল্যবৃদ্ধির শিকার না হন।

পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড

পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট এলাকার এক ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোঃ সুমন (২৭), পিতা—মোঃ আতিয়ার, সাং—আরিফপুর হাজিরহাট, থানা—পাবনা সদর, জেলা—পাবনা, মাদকদ্রব্য সেবনের অপরাধে দণ্ডিত হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজে মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকতে এবং আইন মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের পদক্ষেপ সমাজে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।

খ,ম,জায়েদ হোসেন ( নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া) 
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল - নাসিরনগর - হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক।

অবহেলা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে হবিগঞ্জ-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের ৪ লেন প্রকল্প।
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয়  ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি এর যৌথ
প্রচেষ্টায় সড়কটি নির্মাণে ৬১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ইতোমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে।
এদিকে উদ্যোগটি সম্পন্ন হলে বদলে যাবে নাসিরনগর- সরাইল ও হবিগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ও জীবনমান। পাশাপাশি ঢাকা-সিলেট সড়কপথে যাতায়াতে কমবে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব।
গত জাতীয় সংসদ অধিবেশনে নাসিরনগর – সরাইল- হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চারলেনে উন্নীত করণের জন্যে জোরালো বক্তব্য পেশ করেছিলেন।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, লাখাই ও নাসিরনগর সীমান্তে বলভদ্র নদীর ব্রিজ থেকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের আওতায় আনা হয়েছে। এতে মোট ৬১৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা। ভূমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ২১৯ কোটি ১৪ লাখ টাকা। আর বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় ধরা হয়। চারটি পৃথক প্যাকেজে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, অতীতে এ সড়ক সম্প্রসারণের জন্য দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচন করা হলেও নানা জটিলতায় প্রকল্পটি আটকে যায়। এক পর্যায়ে প্রকল্পটি বাতিল করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত জেলাবাসীর বিক্ষোভ, মানববন্ধন, স্মারকলিপি দেওয়াসহ আন্দোলনের মুখে তা ঝুলিয়ে রাখা হয়। ফলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে। সড়কটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন জেলাবাসী।
গত সংসদ নির্বাচনের আগেই জি কে গউছ সড়কটি অগ্রাধিকার প্রকল্পে নেয়ার আশ্বাস দেন। নির্বাচিত হয়ে গত ১২ এপ্রিল প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে ডিও দেন। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী সড়কটি উন্নয়নের জন্য ৬১৮ কোটি টাকা বরাদ্দ দেন।

স্থানীয়রা জানান, সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কটি চার লেনে উন্নীত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন দ্রুত সড়কটির নির্মাণকাজ শুরু হবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে তারা প্রত্যাশা করেন।

জি কে গউছ বলেন, গত নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এ সড়কটি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে অগ্রাধিকার প্রকল্পে নিই। অবশেষে কাজটি আলোর মুখ দেখাতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি।
তিনি বলেন, বর্তমানে সড়কটির প্রস্থ মাত্র সাড়ে ৫ মিটার হওয়ায় যানবাহনের চাপ সামাল দেওয়া সম্ভব হয় না। সড়কটি ১০ দশমিক ৩০ মিটার প্রশস্তকরণসহ উন্নয়ন করা হলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে। এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ। এ সড়ক ব্যবহার করলে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সঙ্গে যাতায়াতের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে যায়।

কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

শহীদুল ইসলাম শরীফ
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনজুড়ে আজ যেন এক টুকরো আগামীর বাংলাদেশ। কেউ তৈরি করেছে পরিবেশবান্ধব ‘স্মার্ট সিটি’, কেউ দেখাচ্ছে রোবটের চমৎকার কারিশমা, আবার কারও স্টার্ট-আপ প্রজেক্টে উঠে এসেছে আধুনিক কৃষির দারুণ সব সমাধান। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ শুক্রবার সকাল ১০টায় কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এসইডিপি’ (SEDP)-এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় খুদে বিজ্ঞানীদের এই মিলনমেলা বসেছে।

আমান উল্লাহ আমান এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর শুভ উদ্‌বোধন করেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। শিক্ষার্থীদের তৈরি চমৎকার সব প্রজেক্ট ঘুরে দেখে এবং তরুণ বিজ্ঞানীদের সাথে কথা বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মাঝে মেধা ও উদ্ভাবনী শক্তির কোনো কমতি নেই। সঠিক সুযোগ আর একটুখানি পরিবেশ পেলে আমাদের এই তরুণরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি-নির্ভর হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই বদ্ধপরিকর।” পাশাপাশি, শিক্ষার্থীদের এই উদ্ভাবনী আইডিয়াগুলোকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে ‘স্টার্ট-আপ’ বা ব্যাবসায়িক উদ্যোগে রূপান্তরের ওপর বিশেষ তাগিদ দেন তিনি।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের চোখধাঁধানো সব উদ্ভাবন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশ নিয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে তাদের নিজেদের হাতে তৈরি রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি, আইটি প্রজেক্ট এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটির মডেল। খুদে বিজ্ঞানীদের এই অবিশ্বাস্য সৃজনশীলতা দেখতে মেলা প্রাঙ্গণে সকাল থেকেই শিক্ষক, অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অতিথিবৃন্দ ও আলোচকেরা তরুণদের এই মেধাভিত্তিক চর্চাকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরও বেগবান করার আহ্বান জানান। উদ্‌বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী।