মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! ইসরাইল লক্ষ্য করে ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা সাইরেনে কেঁপে উঠল দেশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! ইসরাইল লক্ষ্য করে ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা সাইরেনে কেঁপে উঠল দেশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! ইসরাইল লক্ষ্য করে ইরানের ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা সাইরেনে কেঁপে উঠল দেশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইসরাইলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডের দিকে ধেয়ে আসতে শনাক্ত করা হয়েছে।
হামলার আশঙ্কায় উত্তর ও মধ্য ইসরাইলজুড়ে একের পর এক সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্র ও সুরক্ষিত কক্ষে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। একই সঙ্গে ইসরাইলি বিমান বাহিনী সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলা এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে সেনাবাহিনী সতর্ক করে জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়—তাই নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।
ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম Times of Israel জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সময় উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাইরেন বাজতে থাকে এবং পরিস্থিতি ছিল অত্যন্ত আতঙ্কজনক।
এর আগে এই সংঘাত নিয়ে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমরা আগেই সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন এক পথে হাঁটছ, যার পরিণতি আর তোমাদের নিয়ন্ত্রণে থাকবে না।”
এদিকে ইরানের রাজধানী তেহরান-এর অতি সুরক্ষিত পাস্তুর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই এলাকাতেই অবস্থিত ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন। বিভিন্ন সূত্র জানায়, হামলার পরপরই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তিনি নিরাপদে আছেন।
বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরাইল-এর মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ভয়াবহভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পাল্টাপাল্টি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
