ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশি অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শনিবার (১৩ জুন, ২০২৬) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন: মোঃ মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮): পিতা- মোঃ সাইদুর রহমান, স্থায়ী সাং- সদ্দারপাড়া (গোসাইরহাট, শরীয়তপুর), বর্তমান সাং- মাসদাইর (কান্দু মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। মোঃ নাঈম (৩০): পিতা- মোঃ খাদেম আলী, সাং- মাসদাইর গুদারাঘাট (পতেঙ্গার মোড়, মোতালেব এর বাড়ীর ভাড়াটিয়া)। মোঃ মাসুম (২৪): পিতা- মোঃ মঈনউদ্দিন, বর্তমান সাং- মাসদাইর গুদারাঘাট (পতেঙ্গার মোড়)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ নন্দন চন্দ্র সরকার এই চৌকস অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আগের অপরাধের রেকর্ড (PCPR) যাচাই করে একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যে-কোনো অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
