খুঁজুন
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ়, ১৪৩৩
আজঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন কে হতে যাচ্ছে মধ্যনগর ইউনিয়ন আগামী চেয়ারম্যান ‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন নিজেদের দানবীয় শক্তির প্রদর্শনে জয় তুলে নিল আর্জেন্টিনা কোটালীপাড়ায় অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ আগুনে ধ্বংস চিরিরবন্দর থেকে হারিয়ে যাচ্ছে মাটির ঘর সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে। তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা PUST Hosts International Conference PECCII 2026 খেলাকে কেন্দ্র করে বিরোধ টুঙ্গিপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী আহত মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা ভুরুঙ্গামারীতে অপকর্ম আড়াল করতে মিথ্যা মানববন্ধনের নামে অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে ধর্ষণ মামলা ও অপরাধী চক্রের সুগভীর ষড়যন্ত্র মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০ যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে রোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মোশারফ গ্রেপ্তার ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা। ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ​নারায়ণগঞ্জে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস সন্তান জন্ম দেওয়ার (১২) দিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করলেন স্বামী

ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান  গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে দিনাজপুরস্থ র‍্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ভূল্লী থানার আওতাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারারপাড় কালভার্টের ওপর (ভূল্লী বাজার-ফাড়াবাড়ী সড়ক) বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩২টি প্যাকেট থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা মো. খোরশেদ (৪৫), পিতা-মৃত তৈয়ব আলী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং মো. সিরাজ মিয়া (৪০), পিতা-মৃত হাসান আলী, গৌরীপুর, ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

ভূল্লী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃআবদুল্লাহ ইবনে ওমর  (নারায়ণগঞ্জ )
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৭ জুন, ২০২৬) পৃথক সময়ে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এবং সুমিলপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া শিকদারবাড়ী এলাকার মৃত আঃ আরিফুর রহমান শিকদারের ছেলে হাজী কুটু শিকদার (৫৬) এবং সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার মৃত জুমরাতীর ছেলে সাইফুল ইসলাম মুন্না ওরফে সাহিদ (৩৪)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযান: গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শিমুলপাড়াস্থ বিহারী ক্যাম্প পানির ট্যাংকির সামনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এসময় হাজী কুটু শিকদারকে তল্লাশি করে ২৫ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযান: একই দিন ভোর রাত ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া কাউন্সিলর অফিসের সামনে পাকা রাস্তার ওপর অন্য একটি অভিযান চালানো হয়। সেখানে সাইফুল ইসলাম মুন্না ওরফে সাহিদের দেহ তল্লাশি করে ১০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ

মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শ্রী সুশান্ত কুমার ঘোষ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে তিনি বুধবার (১৭ জুন) স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রী সুশান্ত কুমার ঘোষ জানান, তিনি দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

তিনি বলেন, “১৭ জুন ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।”

 

সংবাদ সম্মেলনে তিনি তাঁর পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন এবং সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ছাইম খান প্রতিনিধি (গোপালগঞ্জ)
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভা হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জেও এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় তা সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্বে সাহাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২৬ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে জেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির যাত্রা শুরু হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করে কার্ড প্রদান করা হচ্ছে।

ফ্যামিলি কার্ডধারীরা স্বল্পমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পাশাপাশি নির্ধারিত সরকারি সহায়তা কর্মসূচির সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া কার্ড বিতরণ সংক্রান্ত তথ্য বা উপকারভোগীর তালিকা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে অতিথিরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকার নির্ধারিত মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীরা সরকারি আর্থিক সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করে স্বচ্ছতার সঙ্গে কার্ড বিতরণ করা হচ্ছে।