খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
আজঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
শিরোনাম
কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে। তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা PUST Hosts International Conference PECCII 2026 খেলাকে কেন্দ্র করে বিরোধ টুঙ্গিপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী আহত মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা ভুরুঙ্গামারীতে অপকর্ম আড়াল করতে মিথ্যা মানববন্ধনের নামে অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে ধর্ষণ মামলা ও অপরাধী চক্রের সুগভীর ষড়যন্ত্র মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০ যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে রোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মোশারফ গ্রেপ্তার ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা। ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ​নারায়ণগঞ্জে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস সন্তান জন্ম দেওয়ার (১২) দিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করলেন স্বামী কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি পর্যটকের ভীড়ে সরগরম। গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ হালুয়াঘাটে মোবাইল গেম আসক্তি তীব্র অবক্ষয়ের মুখে কিশোরেরা প্রশাসনের সহযোগিতা চায় সচেতন মহল হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা।  আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয় বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নাসিরনগরে ‎বাজেট কার্যকরের আগেই ভোক্তাদের পকেট কাটছে অসাধু সিন্ডিকেট

শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

বিএম মাসুম (শরিয়তপুর)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

শরীয়তপুর সখিপুরে এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলায় স্বামী কবির গাজীসহ ৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে স্বামী কবির গাজী ও অপর আসামি লাভলী বেগম কারাগারে রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দা, অভিযুক্তের পরিবার ও সালিশে উপস্থিত ব্যক্তিদের দাবি, পরকীয়া সম্পর্কের ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রতিহিংসাবশত এ মামলা দায়ের করা হয়েছে। ফলে মামলার বিভিন্ন দিক নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সখিপুর থানার চরসেনাস ইউনিয়নর খালাশিকান্দি গ্রামের সাত্তার গাজীর ছেলে কবির গাজীর সঙ্গে ২০১৫ সালে পারিবারিকভাবে আকলিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৭ ও ৩ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, গত কয়েক বছর ধরে আকলিমা আক্তারের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী রুপচান কাজীর ছেলে শাকিল কাজীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষকে সতর্ক করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এরপরও আকলিমা আক্তার কয়েকবার কিছু না জানিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার কিছু দিন আগে তিনি প্রায় ১১ দিন নিখোঁজ ছিলেন। ওই সময়ে তিনি বাবার বাড়িতেও অবস্থান করেননি বলে দাবি করা হয়

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মে রাত আনুমানিক ৮টার দিকে কবির গাজী হঠাৎ বাড়িতে ফিরে এসে তার স্ত্রী আকলিমা আক্তার ও শাকিল কাজীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। এ সময় তিনি চিৎকার দিলে শাকিল কাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একটি মোবাইল ফোন ও একটি ব্যবহৃত গামছা দেখতে পান, যা শাকিল কাজীর বলে দাবি হচ্ছে। পরে স্থানীয়রা কবির গাজী ও আকলিমা আক্তারকে নিয়ে স্থানীয়দের মাধ্যমে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সালিশে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, আকলিমা আক্তারকে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শাকিল কাজীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেন। উপস্থিত কয়েকজনের ভাষ্যমতে, তিনি বলেন, “শাকিল কাজীর সঙ্গে আমার প্রায় পাঁচ বছরের পরিচয় এবং দুই বছরের সম্পর্ক রয়েছে। আমি শাকিলের সঙ্গেই থাকতে চাই।” স্থানীয়দের দাবি, ওই বৈঠকে আকলিমা আক্তারের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। পরে তার বাবা শাহ আলম ব্যাতী ও স্বজনরা একটি স্ট্যাম্প লিখিত জবানবন্দির মাধ্যমে আকলিমা আক্তারকে সংসার না করার এবং শাকিল কাজীর সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে সালিশে উপস্থিত ব্যক্তিদের দাবি করেছেন।

তবে ঘটনার প্রায় ১৮ দিন পর আকলিমা আক্তার বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামী কবির গাজীসহ ৬ জনকে আসামি করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪২, ৩২৩ ও ৫০৬ ধারা উল্লেখ করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন রাতে তাকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

তবে স্থানীয়দের একটি অংশ এ অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, রাত ৮টার দিকে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পরই আকলিমা আক্তারকে স্থানীয় সালিশে নিয়ে যাওয়া হয় এবং রাত গভীর পর্যন্ত বৈঠক চলে। এজাহারে ঘটনার উল্লেখ.

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “বাদীর দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার এক আসামি কবির গাজীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি লাভলী বেগম আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলায় গ্রেফতার হওয়া কবির গাজীর মা বলেন, “একদিকে মা সংসার ছেড়ে চলে গেছেন, অন্যদিকে বাবা কারাগারে থাকায় দুই শিশু চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। নাতিরা সারাদিন বাবার জন্য কান্নাকাটি করে। আমি চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক।

এলাকাবাসীর অভিযোগ, পরকীয়ার ঘটনা প্রকাশে চলে আসায় ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে এই মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

খাইরুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

একদিকে পানি আর পানি এর মধ্যে আবার আগুনের ঘটনা যদিও কোন ক্ষয়ক্ষতি হয়নি আগুন নিয়ন্ত্রণে আছে। কিন্তু ভয়ানক দুর্ঘটনা এই ভাবে যদি বিদ্যুতের সংযোগ থেকে প্রতি নিয়ত আগুন লাগে তাহলে এলাকায় বাশি বড় বিপদের মুখে পড়বে। এর জন্য পদক্ষেপ গ্রহণ করার উচিত বিদ্যুৎ সমিতির। যাতে করে বড় কোনো দুর্ঘটনা আগে সচেতন হতে পারে এলাকায় বাশি।

তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা

(মিহিরুজ্জামান সাতক্ষীরা)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা

তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা

সাতক্ষীরায় কোনো কোনো এলাকাতেই স্বস্তি নেই তীব্র তাপদাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা সদর উপজেলা। শহরের কাটিয়া, পলাশপোল, ইটাগাছা কিংবা সুলতানপুর সব খানেই বিদ্যুতের একই দশা। অপর দিকে, গ্রামীণ ফিডারগুলোর অবস্থা আরও শোচনীয়। ঝাউডাঙ্গা, বল্লী, ফিংড়ী, বাশদহা কিংবা কুশখালী ইউনিয়নে ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকর ও বেশি সময়ই বিদ্যুৎ থাকছে না। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি এখন আর সাধারণ বিভ্রাট নয়, এটি বিদ্যুতের মহামারি। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকো মিলিয়ে পুরো জেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৯৫ মেগাওয়াট। প্রতিদিন প্রায় ৫৫ মেগাওয়াট ঘাটতি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সরবরাহ।

পৌর এলাকায় তাও কিছুটা বিদ্যুৎ পাওয়া গেলেও, সদরের গ্রামগুলোতে লোডশেডিংয়ের মাত্রা ১০ থেকে ১২ ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। রাতে কমপক্ষে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

সাতক্ষীরা বিসিক শিল্পনগরী সূত্র জানায়, ৪২টি কারখানাসহ সদরের শত শত লেদ ও চালকলের উৎপাদন পুরোপুরি লাটে উঠেছে। বিদ্যুৎ না থাকায় শ্রমিকেরা অলস বসে থাকছেন, অথচ মালিকদের গুনতে হচ্ছে নিয়মিত বেতন। দাবদাহের কারণে ফসলের মাঠ শুকিয়ে চৌচির হলেও বিদ্যুৎ সংকটে সেচ পাম্পগুলো চালানো যাচ্ছে না। এতে আমন ও রবি শস্যের আবাদ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

রাতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের বিশেষ করে পরীক্ষার্থীদের পড়াশোনা চরম ভাবে ব্যাহত হচ্ছে। প্রচন্ড গরমে ভাইরাসজনিত রোগ ও চর্মরোগের প্রকোপ বাড়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর ভিড় উপচে পড়ছে। ক্ষুব্ধ গ্রাহক ও কর্তৃপক্ষের অসহায়ত্ব বিদ্যুতের এই ভয়াবহ সংকটের কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেক এলাকায় গ্রাহকেরা বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করছেন। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় তাদের কিছুই করার নেই। তীব্র গরমে ফ্যানের পাশাপাশি এসির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোড আরও বেড়েছে, যা বর্তমান সরবরাহ দিয়ে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।

 

PUST Hosts International Conference PECCII 2026

Amit Kabiraj (Pabna University of Science and Technology (PUST)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
PUST Hosts International Conference PECCII 2026

PUST Hosts International Conference PECCII 2026

The Faculty of Engineering and Technology (FET) of Pabna University of Science and Technology (PUST) has organized the International Conference on Power, Electronics, Communications, Computing and Intelligent Infrastructure 2026 (PECCII 2026) on June 17–18, 2026, aiming to foster international collaboration and showcase cutting-edge research in engineering and technology.
Held under the theme “Connecting Innovation, Powering the Future,” the two-day conference has brought together researchers, academicians, industry professionals, and students from both Bangladesh and abroad. The event serves as a platform for exchanging ideas, presenting innovative research findings, and discussing emerging technological challenges and opportunities.
According to the organizers, participants from Bangladesh, the United States, Canada, Australia, Japan, Malaysia, India, Nepal, and Thailand are taking part in the conference. Their participation reflects the growing international recognition of the event and highlights the importance of global cooperation in advancing science and technology.
PECCII 2026 features technical sessions, keynote speeches, invited talks, and research paper presentations across several specialized tracks. These include Advanced Electronics, VLSI and Embedded Systems; Artificial Intelligence and Robotics; Communication Technologies; Network and Security; Power and Energy Systems; and Smart Technologies in Infrastructure. The conference aims to encourage interdisciplinary research and promote innovative solutions for real-world challenges.
The event is technically co-sponsored by IEEE Bangladesh Section and supported by several government agencies, technology organizations, and industry partners. A number of distinguished scholars and experts from renowned universities and research institutions are participating as keynote speakers, invited speakers, chief guests, and session chairs.
Speaking about the significance of the conference, organizers said that PECCII 2026 is expected to strengthen academic and industrial partnerships, facilitate knowledge-sharing among researchers, and inspire the next generation of engineers and innovators. The conference also provides young researchers and students with opportunities to engage with leading experts and gain exposure to the latest developments in their respective fields.
As Bangladesh continues its journey toward a technology-driven and knowledge-based economy, initiatives such as PECCII 2026 play a crucial role in promoting research excellence, innovation, and international collaboration. The conference further reinforces PUST’s commitment to advancing scientific research and contributing to global technological progress.
With its diverse participation, high-quality research contributions, and focus on future technologies, PECCII 2026 stands as one of the notable international academic events hosted by Pabna University of Science and Technology, reflecting the university’s growing presence in the global research community.