খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
আজঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে। তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা PUST Hosts International Conference PECCII 2026 খেলাকে কেন্দ্র করে বিরোধ টুঙ্গিপাড়ায় দশম শ্রেণির শিক্ষার্থী আহত মুকসুদপুরে তৃণমূল আওয়ামী লীগ নেতার পদত্যাগ ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা ভুরুঙ্গামারীতে অপকর্ম আড়াল করতে মিথ্যা মানববন্ধনের নামে অপপ্রচারের অভিযোগ: নেপথ্যে ধর্ষণ মামলা ও অপরাধী চক্রের সুগভীর ষড়যন্ত্র মাদকমুক্ত ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির অঙ্গীকার: জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির আত্মপ্রকাশ গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১-আহত ৬০ যশোরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বিশ্বকাপের পঞ্চম দিনে অমীমাংসিত সকল দলের ফলাফল। আজ মাঠে দেখা যাবে গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্সকে রোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মোশারফ গ্রেপ্তার ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা। ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস্যের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল দিলেন জাইমা রহমান শার্শা উপজেলা কলেজ থেকে ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান। সংসদে এমপি আল আমিনের ৩ প্রশ্ন: সরকারের অবস্থান জানালেন শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় গৃহবধূর মৃত্যু-স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ​নারায়ণগঞ্জে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস সন্তান জন্ম দেওয়ার (১২) দিনের মাথায় অন্য মেয়েকে বিয়ে করলেন স্বামী কালের সাক্ষী নাসিরনগর- হরিপুর জমিদার বাড়ি পর্যটকের ভীড়ে সরগরম। গোপালগঞ্জের রঘুনাথপুর সড়ক বেহাল দুর্ভোগে হাজারো মানুষ হালুয়াঘাটে মোবাইল গেম আসক্তি তীব্র অবক্ষয়ের মুখে কিশোরেরা প্রশাসনের সহযোগিতা চায় সচেতন মহল হালুয়াঘাটের যুবক ভারতে বিএসএফের হাতে আটক পতাকা বৈঠক চলছে ফিরিয়ে আনার বিজিবির সর্বোচ্চ চেষ্টা।  আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই: তাওহীদ হৃদয় বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ ‎নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গ্রেফতার ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ ‘ফাইটার মনির’সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃফাহিম হোসাইন ঠাকুরগাঁও
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান  গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভূল্লীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে দিনাজপুরস্থ র‍্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ভূল্লী থানার আওতাধীন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারারপাড় কালভার্টের ওপর (ভূল্লী বাজার-ফাড়াবাড়ী সড়ক) বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩২টি প্যাকেট থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা মো. খোরশেদ (৪৫), পিতা-মৃত তৈয়ব আলী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং মো. সিরাজ মিয়া (৪০), পিতা-মৃত হাসান আলী, গৌরীপুর, ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

ভূল্লী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

মো: সেবুল আহমদ ( সুনামগঞ্জ )
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

আইনজীবী কর সমিতির সভাপতি


সহ ৭টি পদে ১১ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার মো. মূইয উল মারজান জানান, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি (২০২৬—২০২৭) নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই—বাছাই, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিবাহিত হওয়ার পর পদসমূহে পদসংখ্যার সমপরিমাণ বৈধ প্রার্থী অবশিষ্ট থাকায় সমিতির গঠনতন্ত্র ও নির্বাচন বিধিমালার বিধান মোতাবেক সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে

 

ঘোষিত তফসিল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু ও মোহাম্মদ মিজানুর রহমান মিঠু প্রতিদ্বন্দ্বি ছিলেন। কিন্তু মোহাম্মদ মিজানুর রহমান মিঠু শেষ সময়ে প্রার্থীতা প্রত্যাহার করায় অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন— সহ—সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন (FCA) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এস.এম. মাহবুবুল হাছান তালুকদার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, অডিটর/লাইব্রেরী সম্পাদক রাইসুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য অ্যাডভোকেট সজল কুমার রায়, অ্যাডভোকেট রত্না সাহা, লিটন চন্দ্র দাস, অ্যাডভোকেট এনাম আহমেদ, অনন্ত কুমার রায়।

 

 

সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর অর্থাৎ, ২০২৬—২০২৭ সালে দায়িত্ব পালন করবেন।

কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

খাইরুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

কালিয়াকৈর পৌরসভা ৭ নং ওয়ার্ড বটতলা এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে আগুন ধরে।

একদিকে পানি আর পানি এর মধ্যে আবার আগুনের ঘটনা যদিও কোন ক্ষয়ক্ষতি হয়নি আগুন নিয়ন্ত্রণে আছে। কিন্তু ভয়ানক দুর্ঘটনা এই ভাবে যদি বিদ্যুতের সংযোগ থেকে প্রতি নিয়ত আগুন লাগে তাহলে এলাকায় বাশি বড় বিপদের মুখে পড়বে। এর জন্য পদক্ষেপ গ্রহণ করার উচিত বিদ্যুৎ সমিতির। যাতে করে বড় কোনো দুর্ঘটনা আগে সচেতন হতে পারে এলাকায় বাশি।

তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা

(মিহিরুজ্জামান সাতক্ষীরা)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা

তীব্র লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা

সাতক্ষীরায় কোনো কোনো এলাকাতেই স্বস্তি নেই তীব্র তাপদাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে পুরো সাতক্ষীরা সদর উপজেলা। শহরের কাটিয়া, পলাশপোল, ইটাগাছা কিংবা সুলতানপুর সব খানেই বিদ্যুতের একই দশা। অপর দিকে, গ্রামীণ ফিডারগুলোর অবস্থা আরও শোচনীয়। ঝাউডাঙ্গা, বল্লী, ফিংড়ী, বাশদহা কিংবা কুশখালী ইউনিয়নে ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকর ও বেশি সময়ই বিদ্যুৎ থাকছে না। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি এখন আর সাধারণ বিভ্রাট নয়, এটি বিদ্যুতের মহামারি। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকো মিলিয়ে পুরো জেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ৯৫ মেগাওয়াট। প্রতিদিন প্রায় ৫৫ মেগাওয়াট ঘাটতি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সরবরাহ।

পৌর এলাকায় তাও কিছুটা বিদ্যুৎ পাওয়া গেলেও, সদরের গ্রামগুলোতে লোডশেডিংয়ের মাত্রা ১০ থেকে ১২ ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। রাতে কমপক্ষে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে।

সাতক্ষীরা বিসিক শিল্পনগরী সূত্র জানায়, ৪২টি কারখানাসহ সদরের শত শত লেদ ও চালকলের উৎপাদন পুরোপুরি লাটে উঠেছে। বিদ্যুৎ না থাকায় শ্রমিকেরা অলস বসে থাকছেন, অথচ মালিকদের গুনতে হচ্ছে নিয়মিত বেতন। দাবদাহের কারণে ফসলের মাঠ শুকিয়ে চৌচির হলেও বিদ্যুৎ সংকটে সেচ পাম্পগুলো চালানো যাচ্ছে না। এতে আমন ও রবি শস্যের আবাদ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

রাতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের বিশেষ করে পরীক্ষার্থীদের পড়াশোনা চরম ভাবে ব্যাহত হচ্ছে। প্রচন্ড গরমে ভাইরাসজনিত রোগ ও চর্মরোগের প্রকোপ বাড়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে রোগীর ভিড় উপচে পড়ছে। ক্ষুব্ধ গ্রাহক ও কর্তৃপক্ষের অসহায়ত্ব বিদ্যুতের এই ভয়াবহ সংকটের কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেক এলাকায় গ্রাহকেরা বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করছেন। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় তাদের কিছুই করার নেই। তীব্র গরমে ফ্যানের পাশাপাশি এসির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোড আরও বেড়েছে, যা বর্তমান সরবরাহ দিয়ে সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।