শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা জাফর মোল্লা (২৮)। তিনি মুজিবর মোল্লার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শৈলকুপা পৌর এলাকার পোস্ট অফিস সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন জাফর মোল্লাকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
