সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাটোরের সিংড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্লোবাল টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাস কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাদত হোসেন মিন্টু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা হোসনে, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সহ-সভাপতি এ. কবির বাবুল, সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ মৌ, সাধারণ সম্পাদক আফরোজা ইতি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা গ্লোবাল টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
