খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য।

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

ছাইম খান গোপালগঞ্জ
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিম্নআয়ের ও অসহায় মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে মোট ২৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল প্রদান করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ডসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার সুফল ইতোমধ্যে অনেক মানুষ পেতে শুরু করেছেন।

তারা আরও বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন বক্তারা।

চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ

মো: মোস্তাকিম আল-হাসনাত ​দিনাজপুর
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ

চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ

চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দরে বেসরকারি এতিমখানা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​আজ( রবিবার) ০৫/৭/২৬ ইং তারিখে বিকেল বেলা উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরের এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪২টি বেসরকারি এতিমখানা ও ৪টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকার দলীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এম,পি

​অনুদানের চেক গ্রহণকালে রাণীরবন্দরের ঐতিহ্যবাহী ‘নজরুল পাঠাগার ও ক্লাব’-এর পক্ষে চেক গ্রহণ করেন সংগঠনটির সভাপতি জনাব রইছুল আজম এবং ক্রীড়া সম্পাদক।

​চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ফাতেহা তুজ জোহরা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব হামিদুর রহমান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, “সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এই অনুদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।” অবহেলিত ও এতিম শিশুদের কল্যাণে বেসরকারি এতিমখানাগুলোকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না

মোং জসিম উদ্দিনের বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না

রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না

রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না

 

বিজয়নগর উপজেলা পাহারপুর ইউনিয়নের সেজা মুড়া গ্রামে২৪০টি ফলন্ত কলা গাছ কে বা কারা কেটে ফেলছে রাত ১২টার সময় তারিখ ০৪/০৭/২০২৬
কৃষক শরীফ ভুইয়া আরো বললেন আমার বড় ক্ষতির করছে বর্তমান বাজার মূল্য ৩.৬০.০০০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি

ভুক্তভোগী কৃষক শরীফ ভূঁইয়া আমি এত কষ্ট করে বাগানটা করিলাম আমারও তো ক্ষতি করে দিছে কে বা কারা আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই

জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি

জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি

জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি

 

জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভায় পদযাত্রা অনুষ্ঠিত হলেও গোপালগঞ্জ জেলায় এ কর্মসূচি থাকছে না।

শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার সূচনা হবে।

দলটির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা আয়োজনের কথা ছিল। তবে ঘোষণার কিছু সময় পর গোপালগঞ্জ জেলার কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রের দাবি, অতীতের সহিংস ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর লক্ষ্যেই গোপালগঞ্জে আপাতত কর্মসূচি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং সেই আন্দোলনের চেতনা ধরে রাখতেই মাসব্যাপী এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে ‘বিজয় কনসার্ট’ আয়োজনের পাশাপাশি ২৬ জুলাই এক দফা ঘোষণার দিন এবং ৩ আগস্ট আরও বড় পরিসরে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।