চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ
চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ
চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দরে বেসরকারি এতিমখানা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ( রবিবার) ০৫/৭/২৬ ইং তারিখে বিকেল বেলা উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫–২০২৬ অর্থবছরের এই অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৪২টি বেসরকারি এতিমখানা ও ৪টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকার দলীয় হুইপ জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এম,পি
অনুদানের চেক গ্রহণকালে রাণীরবন্দরের ঐতিহ্যবাহী ‘নজরুল পাঠাগার ও ক্লাব’-এর পক্ষে চেক গ্রহণ করেন সংগঠনটির সভাপতি জনাব রইছুল আজম এবং ক্রীড়া সম্পাদক।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ফাতেহা তুজ জোহরা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব হামিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, “সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের এই অনুদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।” অবহেলিত ও এতিম শিশুদের কল্যাণে বেসরকারি এতিমখানাগুলোকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
