খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক শিক্ষাথীকে যৌন নিপীড়নের অভিযোগ  কালিয়াকৈরের চান্দ্রা পল্লী বিদ্যুৎ অনির্দিষ্ট কালের জন্য এপেক্স হোল্ডিংস লিমিটেড বন্ধ ঘোষণা। শরীয়তপুর সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক পাকুন্দিয়ার জাঙ্গালিয়ায় মইশাকান্দা রাস্তা যেন মরণফাঁদ: চরম দুর্ভোগে স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষ ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধরের অভিযোগ- চার ঘণ্টা পর কৃষিশ্রমিকের মৃত্য। সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামীলীগের ৮ নেতা কর্মী আটক নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতকনাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক পলাতক আশার উদ্যোগে সিলেটে  সহস্রাধিক গাছের  চারা বিতরণ অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে পরিষ্কার হলো রামু চৌমুহনীর ময়লা ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগ উপজেলায়  লাকি আক্তার (২৮) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত লাকি আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মস্থলের সুবিধার্থে তিনি স্বাস্থ্যকেন্দ্রের কাছেই মুন্সি মোজাহিদ মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় একটি ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।
তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট থেকে নয় বছর আগে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে শরিফ আহমেদের সঙ্গে লাকি আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
স্বজন ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি যথারীতি কর্মস্থলে দায়িত্ব পালন করেন।দায়িত্ব শেষে বিকেলে বাসায় ফেরেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিহতের স্বামী শরিফ আহমেদ জানান, তিনি সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়ে যান। দুপুর ১টার দিকে স্ত্রীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি।
পরে তিনি বাড়ির মালিক সুবল মিয়াকে বিষয়টি জানিয়ে বাসায় খোঁজ নেওয়ার অনুরোধ করেন।
বাড়ির মালিক বাসায় গিয়ে দেখেন, দরজা খোলা রয়েছে এবং দুইটি ছোট শিশু কান্নাকাটি করছে।
ভেতরের একটি কক্ষে লাকি আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্যকেন্দ্রের সহকর্মী, স্থানীয় বাসিন্দা এবং স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন। একজন দায়িত্বশীল স্বাস্থ্যকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যেও শোক ও বিস্ময় নেমে আসে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, একজন নার্সের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।
বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, লাকি আক্তারের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
বিশেষ করে মায়ের নিথর দেহের পাশে দুই অবুঝ শিশুর উপস্থিতির বিষয়টি স্থানীয়দের আবেগাপ্লুত করেছে।
তবে মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের গুজব বা ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

মো: মোস্তাকিম আল-হাসনাত ​দিনাজপুর
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের টেপাপাড়া গ্রামের চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যাকাণ্ডের খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আজ (৩ জুলাই) নিহতের পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসী দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।

​৩নং ফতেজংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টেপাপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল হক (দুলু) ও তার ছেলে জয়নাল আবেদীন কাবিলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়।

​খুনিদের ফাঁসির দাবিতে স্লোগান

​মানববন্ধনে অংশ নেওয়া শত শত মানুষ “হত্যাকারী সাদেকুল ও সাকিবের ফাঁসি চাই”, “পরিকল্পনাকারীদের উপযুক্ত বিচার চাই” সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এ সময় নিহতের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, অত্যন্ত পরিকল্পিত ও নির্মমভাবে এই বাবা-ছেলেকে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে মূল হোতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

​মহাসড়ক স্থবির, তীব্র যানজট

​বিক্ষোভকারীরা দশমাইল হাইওয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ থাকার কারণে রাস্তার দুই পাশে শত শত ভারী যানবাহন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

​পুলিশের আশ্বাস ও পরিস্থিতি নিয়ন্ত্রণ

​ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে ও থানা পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা চালায়।
এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন্নবী
​বলেন, “মামলার তদন্ত অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আসামিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
​পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর এলাকাবাসী মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। অবরোধ প্রত্যাহারের পর প্রায় কয়েক ঘণ্টা পর মহাসড়কে পুনরায় ভারী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল।

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ১১ নম্বর পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত করে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করেছে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার আইনের বিধান অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়,
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে। অভিযোগ ও প্রশাসনিক পর্যালোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে চেয়ারম্যানের ক্ষমতা স্থগিত করে প্যানেল চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইউনিয়নের চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিংড়া (নাটোর)
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোরের সিংড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্লোবাল টেলিভিশনের সিংড়া উপজেলা প্রতিনিধি জুলহাস কায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাদত হোসেন মিন্টু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা হোসনে, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা, সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সহ-সভাপতি এ. কবির বাবুল, সিংড়া মডেল প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোতালেব হোসেন, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ মৌ, সাধারণ সম্পাদক আফরোজা ইতি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা গ্লোবাল টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।