খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। কুষ্টিয়ায় ব্রাজিল হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা। ​উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

 

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে নগর অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ও পৌর প্রশাসকের কার্য-সহায়তা কর্মকর্তা ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

ঘোষিত বাজেটে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, সড়কবাতি স্থাপন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পৌরসভার আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করে নাগরিকদের জন্য আধুনিক, কার্যকর ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌর ব্যবস্থাপনা গড়ে তোলার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।

প্রতি অর্থবছরের মতো এবারও নাগরিকদের চাহিদা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মান বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ স্কুল এন্ড কলেজকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ সেকেন্ডের  ভাইরাল হওয়া ভিডিওতে এক তরুণ ও এক তরুণীকে শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের সামনে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি একজন ব্যক্তি গোপনে মোবাইল ফোনে ধারণ করেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয়দের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সবার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোকর্ণ সৈয়দ অলিউল্লাহ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ শরীফ উদ্দিন বলেন, “আমি ভিডিওটি আজ মঙ্গলবার ৭ জুলাই সকালে দেখেছি। এর আগে বিষয়টি সম্পর্কে জানতাম না। ভিডিওতে থাকা ছেলেটিকে আমি শনাক্ত করতে পেরেছি। সে এসএসসি পরীক্ষা দিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলব। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। এ ধরনের ঘটনা আমাদের প্রতিষ্ঠানের সুনামের জন্য ক্ষতিকর এবং এটি আমাদের প্রতিষ্ঠানের মানহানির কারণ হয়ে দাঁড়িয়ে ”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত।

 খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত।

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত।

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত।

 

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর
উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী, ব্যাহত হচ্ছে পশু চিকিৎসা সেবা কার্যক্রম ।
ভেটেরেনারি সার্জনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে করে উপজেলার গবাদি পশু পালনকারিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদেরকেও টিকাদান, রোগ নির্ণয় ও মাঠ পর্যায়েও সেবা কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা।
জনবল সংকট নিরসনে দফায় দফায় উধর্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে চিঠি দিয়েও মিলছেনা কাংখিত ফলাফল, ফলে কর্মকর্তা কর্মচারীরা হতাশার সাগরে নিমজ্জিত।
দুই – তৃতীয়াংশের বেশি পদ খালি থাকায় মাঠ পর্যায়েও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে গবাদিপশু পালনকারী নাসিরনগর উপজেলাবাসী।
পশু হাসপাতাল খোঁজ নিয়ে জানা গেছে,
উপজেলা পর্যায়ে ১ জন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, ১ জন কম্পাউন্ডার ৩জন উপসহকারী, ১জন অফিস সহকারী, ১জন অফিস সহায়ক, ১জন ড্রেসার সহ মোট ১০ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা। সেখানে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৩ জন।
আর এই ৩ টি পদের অনুকূলে রয়েছে ডাঃ মোঃ সামিউল বাছির উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, হুমায়ূন আহমেদ উপ সহকারী (কৃত্রিম প্রজনন), মোঃ মোজাম্মেল হক ড্রেসার হিসেবে কর্মরত আছেন,বাকী ৭টি পদে শূন্য রয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান,
তীব্র জনবল সংকটের কারণে তারা বাধ্য হয়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি কাজে মনোনিবেশ করছেন, যা মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারি করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুল ইসলাম জানান, জেলার সবকয়টি উপজেলায় একই চিত্র বিদ্যমান। এমন সংকট নিরসনে উধর্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবগুলো গৃহীত হলেই জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নত হবে আশা প্রকাশ করেন।

নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

মো: মোস্তাকিম আল- হাসনাত দিনাজপুর( প্রতিনিধি);
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

 

দিনাজপুরের জেলার শিক্ষা নগরি খ্যাত চিরিরবন্দর উপজেলা শহরের অদুরে কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ৭ জুলাই বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়, তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

দুই বন্ধু জিহাদ ও জীদ আজকের বলেন, তাঁরা সবাই চিরিরবন্দর উপজেলা শহরের আইডিয়াল মোড়ের রংধনু ছাত্রাবাস মেসে থাকেন। সেখান থেকে কাকড়া নদী উপরে নির্মিত রেলব্রিজের নিচে নদীতে গোসল করার জন্য আসেন। গোসল করার সময় হঠাৎ করে রাজা বলেন, তিনি নদী সাঁতরে পার হয়ে যাবেন। এ কথা বলেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর মাঝখানে বালার চর পার হয়ে যান তিনি। সেখান থোকে সাঁতরে আসার সময় “আমি ডুবে যাচ্ছি আমাকে ধর বলে চিৎকার করেন”। তখন জিহাদ এগিয়ে গেলেও তাঁকে আর ধরতে পারেননি। জিহাদ কলেন “আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর লাশ নদী থেকে উদ্ধার করা হয়”।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন “বন্ধুদের সঙ্গে কাঁকড়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান রাজা। পরে স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে”।