খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার তদন্তে পুলিশ প্রতিবেদন প্রকাশের পর আলোচনার কেন্দ্রে তরুণ রেফারি নাহিদ, বিভিন্ন টুর্নামেন্ট থেকে আসছে আমন্ত্রণ নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: রয়টার্স সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি এস এম জিলানী কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? জানুন আইনে যা আছে রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় ! নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান ​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি!

গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার

ছাইম খান গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) :
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মূলহোতা নয়ন গোলদারকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত ২৮ জুলাই দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রী রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বরইভিটা গ্রামে। লেখাপড়ার সুবিধার্থে সে মুকসুদপুর উপজেলার ধর্মরায়ের বাড়ি গ্রামে তার নানা স্বপন মজুমদারের বাড়িতে থেকে পড়াশোনা করত। অপর ভুক্তভোগী যুবক কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের শিবনাথ বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে গত ২৮ জুলাই স্কুল চলাকালে ওই ছাত্রীকে রাহুথড় বড় ব্রিজ এলাকা থেকে ধরে আনা হয় এবং যুবককে বাড়ি থেকে ডেকে বিদ্যালয়ে নেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে দুজনকে বেঁধে রাখা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অপমান ও সামাজিক লজ্জার কারণে ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত মূলহোতা নয়ন গোলদারকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

আবুজর গিফারী, বেড়া প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড:

 

পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদক ডিলার মো. আমিন হোসেন খান (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে পৌরসভার এলাকা বরশিলা গ্রামের চকপাড়া এলাকায় কালুর বাড়ির পাশে নিজ বসতবাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা হয় সোহরাব খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আমিন হোসেন খানকে। এখানে উল্লেখ্য যে, তার নামে বেড়া থানায় আগেও ৮টি মাদক মামলা আছে।

 

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে (মামলা নং-৩০২/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১)-এর ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

স্থানীয়দের তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকালে বেড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আলী আজম ও এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, বেড়া থানাধীন এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে এই লড়াই চালিয়ে যাওয়া হবে। তিনি বেড়া থানাধীন প্রতিটি ইউনিয়নকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার তদন্তে পুলিশ

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার তদন্তে পুলিশ

গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার তদন্তে পুলিশ

 

গোপালগঞ্জের মধুমতি নদী থেকে নিখোঁজ এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাফিস আশরাফ (২২) ঢাকার গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাফিস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার বাসিন্দা এবং আশরাফুল ইসলাম শরীফের ছেলে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় তার মোবাইল ফোনটি বাড়িতেই ছিল। এরপর থেকে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।

পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পরে পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া মরদেহটি নাফিস আশরাফের বলে শনাক্ত করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, তরুণ শিক্ষার্থীর মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

প্রতিবেদন প্রকাশের পর আলোচনার কেন্দ্রে তরুণ রেফারি নাহিদ, বিভিন্ন টুর্নামেন্ট থেকে আসছে আমন্ত্রণ

ছাইম খান গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) :
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
প্রতিবেদন প্রকাশের পর আলোচনার কেন্দ্রে তরুণ রেফারি নাহিদ, বিভিন্ন টুর্নামেন্ট থেকে আসছে আমন্ত্রণ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের উদীয়মান ফুটবল রেফারি নাহিদ শেখকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাঠে তার নিরপেক্ষ দায়িত্ব পালন, আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণ এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসার বিষয়গুলো সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের একজন সম্ভাবনাময় রেফারিকে সংবাদে তুলে ধরার জন্য প্রশংসিত হচ্ছেন সাংবাদিক জসিম মুন্সী।

সংবাদটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই নাহিদ শেখের কাছে বিভিন্ন এলাকা থেকে ফুটবল টুর্নামেন্ট পরিচালনার আমন্ত্রণ আসতে শুরু করেছে। হঠাৎ করেই ব্যাপক পরিচিতি পাওয়ায় তিনি আনন্দ প্রকাশ করে সাংবাদিক জসিম মুন্সীর প্রতি কৃতজ্ঞতা জানান।

নাহিদ শেখ বলেন, “আমার কাজকে গুরুত্ব দিয়ে মানুষের সামনে তুলে ধরার জন্য সাংবাদিক জসিম মুন্সী ভাইয়ের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার প্রতিবেদনের মাধ্যমেই অনেক মানুষ আমাকে চিনতে পেরেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করছেন।”

তিনি আরও বলেন, “ফুটবল আমার ভালোবাসার জায়গা। সেই ভালোবাসা থেকেই আমি রেফারির দায়িত্ব পালন করি। পারিশ্রমিকের চেয়ে খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আয়োজকেরা আন্তরিকতার সঙ্গে যা দেন, সেটুকুতেই আমি সন্তুষ্ট।”

ভবিষ্যতে দেশের পেশাদার ফুটবলে একজন দক্ষ ও স্বীকৃত রেফারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নের কথাও জানান নাহিদ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস, এমন নিবেদিতপ্রাণ ও মেধাবী তরুণদের যথাযথ সুযোগ ও উৎসাহ দেওয়া হলে তারা একসময় জাতীয় পর্যায়েও সাফল্যের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।