খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্য পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান টুঙ্গিপাড়ায় সরকারি পাটবীজ বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগ, তদন্তে নামছে কৃষি বিভাগ বাবা- ছেলের জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধরের অভিযোগ নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়লেন বাবা! গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতনের মূলহোতা গ্রেফতার পাবনার বেড়ায় ইয়াবা ব্যবসায়ী ও চিহ্নিত মাদক ডিলার আমিনের ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড গোপালগঞ্জে নিখোঁজ গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার তদন্তে পুলিশ প্রতিবেদন প্রকাশের পর আলোচনার কেন্দ্রে তরুণ রেফারি নাহিদ, বিভিন্ন টুর্নামেন্ট থেকে আসছে আমন্ত্রণ নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: রয়টার্স সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি এস এম জিলানী কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? জানুন আইনে যা আছে রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় ! নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান ​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ !

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্য

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্য

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মাহিম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২ আগস্ট ২৬ রবিবার দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর বনগ্রামের কলাবাজ্জেঘোনা এলাকার ‘সায়রা নিবাস’ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই ভবনের কেয়ারটেকার মাঈন উদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর পৌনে ১টার দিকে পুকুর থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ইমু জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

 

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

আব্দুল্লাহ আল মোমিন ( পাবনা)
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথ অভিযান

পাবনায় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বায়ুদূষণ ও অতিরিক্ত শব্দদূষণের অভিযোগে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন, পাবনা এবং পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ করে বায়ুদূষণ ঘটানোর অপরাধে এক বালু ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মেরিল বাইপাস এলাকায় যানবাহনে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় দুটি বাসের চালককে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। এছাড়া জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।

টুঙ্গিপাড়ায় সরকারি পাটবীজ বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগ, তদন্তে নামছে কৃষি বিভাগ

ছাইম খান গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) :
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় সরকারি পাটবীজ বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগ, তদন্তে নামছে কৃষি বিভাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি পাটবীজ বাড়ির পেছনে ফেলে রাখার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগের তীর উঠেছে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফায়েক শেখের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা কৃষি বিভাগ তদন্তের ঘোষণা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ইউপি সদস্যের বাড়ির পেছনে সরকারি পাটবীজের একাধিক প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে। তাদের অভিযোগ, এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণ না করে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে।

অভিযোগের বিষয়ে ফায়েক শেখ বলেন, তাঁর কাছে ৬০ জন কৃষকের জন্য পাটবীজ বরাদ্দ ছিল। তবে তিনি দাবি করেন, বরাদ্দের চেয়েও বেশি সংখ্যক কৃষকের মধ্যে বীজ বিতরণ করেছেন। তাঁর ভাষ্য, বাড়ির পেছনে থাকা কিছু বীজ গত বছরের এবং কিছু চলতি বছরের নষ্ট বীজ হতে পারে। কীভাবে সেখানে এত বীজ জমা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে অল্প কিছু নষ্ট বীজ তিনি নিজেই ফেলে রেখেছেন বলে জানান।

কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশতিয়াক হোসেন জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্য তাঁর কাছ থেকে একাধিকবার সরকারি পাটবীজ নিয়েছেন। তবে সেই বীজ যথাযথভাবে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তিনি বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে সরকারি বীজ কৃষকদের না দিয়ে অন্যভাবে ফেলে রাখা হয়েছে, তাহলে বিষয়টি অনিয়ম হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের সত্যতা মিললে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বীজগুলো কেন বাড়ির পেছনে পড়ে ছিল, সেটিও খতিয়ে দেখা হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সরকারি কৃষি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছে অপচয়ের শিকার হয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্যের এক আত্মীয়ের স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী কৃষিকাজের সঙ্গে জড়িত হলেও কখনো সরকারি কৃষি সহায়তা পাননি। তাঁর দাবি, বরাদ্দকৃত পাটবীজ প্রকৃত কৃষকদের না দিয়ে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে।

তবে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাবা- ছেলের জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধরের অভিযোগ নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়লেন বাবা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
বাবা- ছেলের জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধরের অভিযোগ নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়লেন বাবা!

বাবা- ছেলের জমি নিয়ে বিরোধের জেরে বাবাকে মারধরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়লেন বাবা

 

জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে নিজ বাবার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাবা-মায়ের দাবি, ঘটনার পর থেকে তারা প্রাণভয়ে বাড়ির বাইরে অবস্থান করছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।

 

অভিযোগকারী সূত্রে জানা যায়, ভুক্তভোগী, সোমা শেখ (পিতা: মৃত খোদা বক্স শেখ), গ্রাম: টিকোরি। দীর্ঘদিন ধরে তার ছেলের সঙ্গেই জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সে ও তার স্ত্রীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় ভুক্তভোগীর ছেলে গুলজার হোসেন, তার স্ত্রী নাসিমা খাতুন (তাসো) এবং তাদের নাতি তুষার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাবা ও মায়ের অভিযোগ, এ ঘটনার পর থেকে তারা বাড়িতে ফিরতে পারছেন না এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

 

ভুক্তভোগী ব্যাক্তি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে আদালতের শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী বাবা-মা। আদালতের নির্দেশনায়

 

ঘটনার প্রকৃত সত্যতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার রোজ অপেক্ষায় রয়েছেন অভিযোগকারীরা।