শেষ মুহূর্তের গোলে ভেঙে গেল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন
ছবিঃ বিডি নিউজ ২৬
শেষ মুহূর্তের গোলে ভেঙে গেল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন:
ঢাকা জাতীয় স্টেডিয়ামে নাটকীয়তায় ভরা এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ হলো বাংলাদেশ ফুটবল দলের। রুদ্ধশ্বাস এই খেলায় ইনজুরি টাইমে শামিত সোমের গোলে সমতায় ফেরে লাল-সবুজরা। তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে রাফায়েলের গোল বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেয়, ফলে হংকংয়ের কাছে ৪-৩ গোলে পরাজিত হয় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এই হারের ফলে গ্রুপের তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করতে পেরেছে বাংলাদেশ এবং তলানিতে অবস্থান করছে দলটি। বিপরীতে গুরুত্বপূর্ণ এই জয় হংকংকে ২০২৭ সালে সৌদি আরবে আয়োজিত এএফসি এশিয়ান কাপে খেলার সম্ভাবনায় এগিয়ে দিল।
ম্যাচের শুরুতে লাল-সবুজদের দারুণ ছন্দ
বাংলাদেশ দারুণভাবে ম্যাচ শুরু করে।শেষ মুহূর্তের গোলে ভেঙে গেল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন, মাত্র ১৩তম মিনিটেই মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত গোল স্টেডিয়ামকে উৎসবমুখর করে তোলে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রক্ষণভাগের দুর্বলতায় সুযোগ নেয় প্রতিপক্ষ। ৪৫তম মিনিটে হংকংয়ের ব্রাজিলীয় বংশোদ্ভূত এভারটন গোল করে ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর ম্যাচে নিয়ন্ত্রণ নেয় হংকং
দ্বিতীয়ার্ধ শুরু হতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় হংকং। ৫০তম মিনিটে ব্রাজিলীয় ফরোয়ার্ড রাফায়েলের গোল দলটিকে এগিয়ে নেয়। ৭৪তম মিনিটে তার দ্বিতীয় গোল বাংলাদেশের জন্য হয়ে ওঠে বড় ধাক্কা।
শেষ মুহূর্তের স্বপ্নভঙ্গ
পিছিয়ে পড়ার পর কোচ ক্যাবরেরা মাঠে নামান জামাল ভূঁইয়া, শামিত সোম, জায়ান আহমেদ, তপু বর্মন ও ফাহামিদুলকে। বদল আনে আক্রমণে। ৮৪তম মিনিটে মোরসালিন গোল করে ব্যবধান কমান। ইনজুরি টাইমে শামিতের গোল ৩-৩ সমতায় ফিরিয়ে আনে বাংলাদেশকে।
কিন্তু স্বপ্নের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে আবারও রাফায়েল গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার গোলেই স্তব্ধ হয়ে যায় বাংলাদেশের সমর্থকদের উল্লাস। ৪-৩ গোলে হার দিয়ে শেষ হয় এশিয়ান কাপ বাছাইপর্বে লাল-সবুজদের যাত্রা।
