খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। কুষ্টিয়ায় ব্রাজিল হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা। ​উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার চিরিরবন্দরে ধর্মীয় স্বাধীনতা র অধিকার নিশ্চিত করণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ থেকে স্বস্তির পথ: উন্নয়ন কাজের শুভ উদ্বোধন মাদকের আগ্রাসন ঠেকাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান টুঙ্গিপাড়ায় অসম্পূর্ণ সড়ক ও চলাচল সংকটে ২০ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ দাবি সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ৩/৪ নম্বর ইট দিয়ে চলছে কাজ! গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে ছেলেকে ত্যাগ করলেন বাবা গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭১ সেনাসদস্য মোতায়েন টুঙ্গিপাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন: জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস

 

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকারের স্বল্পসুদে দেওয়া ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন বোর্ডের ১০০ জন উপকারভোগীর মধ্যে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চারজন উদ্যোক্তার মাঝে ৯ লাখ ৬৯ হাজার টাকা এবং বিআরডিবির দুটি সমিতির ২০ জন সদস্যের মধ্যে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

মো: মোস্তাকিম আল- হাসনাত দিনাজপুর( প্রতিনিধি);
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

 

দিনাজপুরের জেলার শিক্ষা নগরি খ্যাত চিরিরবন্দর উপজেলা শহরের অদুরে কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ৭ জুলাই বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়, তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

দুই বন্ধু জিহাদ ও জীদ আজকের বলেন, তাঁরা সবাই চিরিরবন্দর উপজেলা শহরের আইডিয়াল মোড়ের রংধনু ছাত্রাবাস মেসে থাকেন। সেখান থেকে কাকড়া নদী উপরে নির্মিত রেলব্রিজের নিচে নদীতে গোসল করার জন্য আসেন। গোসল করার সময় হঠাৎ করে রাজা বলেন, তিনি নদী সাঁতরে পার হয়ে যাবেন। এ কথা বলেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর মাঝখানে বালার চর পার হয়ে যান তিনি। সেখান থোকে সাঁতরে আসার সময় “আমি ডুবে যাচ্ছি আমাকে ধর বলে চিৎকার করেন”। তখন জিহাদ এগিয়ে গেলেও তাঁকে আর ধরতে পারেননি। জিহাদ কলেন “আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর লাশ নদী থেকে উদ্ধার করা হয়”।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন “বন্ধুদের সঙ্গে কাঁকড়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান রাজা। পরে স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে”।

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক

ছাইম খান | গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক

গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামী পানিতে ডুবিয়ে তাকে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামীকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলি বেগম (২৮) তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে। তার স্বামী আলামিন (৩০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে মিলি ও আলামিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় পরিবারের সদস্যরা মিলির খোঁজ জানতে চাইলে তিনি বলেন, মিলি পরে বাড়ি ফিরবেন।

কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিলি বাড়িতে না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মিলির মা পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই আলামিন পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তিনি স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

Jayed Hossain
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় বরাদ্দকৃত মাটিকাটা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ৭ জুলাই দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর মেইন রোড থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার  রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হান্নান বলেন, ‘সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে।’ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায়  ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন,সাধারণ সম্পাদক আবদুল কাদির,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল হান্নান, চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,
ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ার খান,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবএম নাছির রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক  সম্পাদক  মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ, যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন পাঠোয়ারিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামোর ক্ষণাবেক্ষণ(কাবিটা)
কর্মসূচির আওতায় দৌলতপুর মেইন রোড  থেকে সাইয়াউক পর্যন্ত ৩ কিলোমিটার  রাস্তার পুনঃ নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায়  ২০ লাখ টাকা। উদ্বোধন শেষে সংসদ সদস্য এম এ হান্নান নির্মিত এ রাস্তায় বৃক্ষরোপণ করেন।