খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। কুষ্টিয়ায় ব্রাজিল হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা। ​উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩ মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন তরুণ সমাজসেবক ও এনসিপি নেতা মো. মমিনুল ইসলাম (মামুন) চার লেনে নৌকা চলার অবস্থা! টানা বর্ষণে কক্সবাজার বিজিবি ক্যাম্প এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

দুই দিনের ছুটি নিশ্চিত! ক্ষমতায় গেলেই বড় সিদ্ধান্ত নেবে এনসিপি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
দুই দিনের ছুটি নিশ্চিত! ক্ষমতায় গেলেই বড় সিদ্ধান্ত নেবে এনসিপি

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

দুই দিনের ছুটি নিশ্চিত! ক্ষমতায় গেলেই বড় সিদ্ধান্ত নেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র–শনিবার ছুটি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স–এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এনসিপি সরকার গঠন করতে পারলে, কিংবা সরকারে অংশ নিতে পারলে—প্রাইভেট সেক্টরেও শুক্র–শনিবার দুই দিনের ছুটি বাধ্যতামূলক করা হবে।”

তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের চাকরি বাজারের দুরবস্থা উল্লেখ করে বলেন, “পাবলিক ও প্রাইভেট দুই সেক্টরেই দলীয় আনুগত্য, পরিবারতন্ত্র, তোষামোদ—এসবই চাকরি পাওয়ার প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছিল। এ সংস্কৃতি আমরা বদলাতে চাই।”

ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বড় দলের কাছে মাথা ঝুঁকিয়ে লাভ নেই। নিজের অবস্থান বিক্রি করে দিলে জনগণের আস্থা ফেরানো যায় না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি আর ধর্মকে রাজনৈতিক ব্যবসা বানানোর সময় শেষ। আমরা ভাঙা কাঠামো ঠিক করতে এসেছি—এখন দেশের ভবিষ্যৎ গড়ার সময়।”

অনুষ্ঠানে ভারতের প্রতি কড়া বার্তাও দেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভারতকে স্পষ্টভাবে বলতে চাই—বাংলাদেশের নির্বাচনে নাখোশ ভূমিকা নিতে আসবেন না। এখানে বহু ব্যবসা–বাণিজ্য রয়েছে, ভুল পদক্ষেপ নিলে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় যে রাজনৈতিক সন্ত্রাস চলছে, আমরা তা প্রতিহত করতে প্রস্তুত।”

শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

প্রতিবেদক: ক্রাইম রিপোর্টার আসাদুর জামান
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যক্তিমালিকানাধীন বসতভিটার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মাটি কাটার কারণে তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে এবং তারা বর্তমানে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী মো. পিন্টু মিয়া জানান, গত ১৫ জুন ২০২৬ তিনি শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও অভিযোগ করেন। পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করলে তিনি ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, ফলসাটিয়া গ্রাম থেকে আজিজের বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী মাটি সংগ্রহ না করে ব্যক্তিমালিকানাধীন বসতভিটার মাটি কেটে রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাস্তার দুই পাশে সরকারি খাসজমি থাকা সত্ত্বেও সেখান থেকে মাটি না কেটে তাদের জমি থেকে প্রায় ৩০ থেকে ৩৫ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে বসতভিটার মাটি সরে গিয়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী মো. পিন্টু মিয়া বলেন, “আমরা বাধা দেওয়ার চেষ্টা করলেও আমাদের কথা শোনা হয়নি। বসতভিটার মাটি কেটে নেওয়ায় আমাদের ঘর ভেঙে গেছে। প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাথরুমও ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখন অসহায় অবস্থায় আছি।”
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানিয়েও কোনো সমাধান পাননি।
লিখিত অভিযোগে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহানসহ রাজিব আহমেদ (রাজিব হোসেন), সাইদুর রহমান, সুজন মিয়া ও বাবুর আলীর নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইউপি চেয়ারম্যান মো. শাজাহান ক্ষমতার প্রভাব খাটিয়ে মাটি কাটার ঘটনায় ভূমিকা রেখেছেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।
অভিযোগে আরও বলা হয়েছে, জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করলে ভুক্তভোগীদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাস্তা নির্মাণকাজ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা রয়েছে। তাদের দাবি, নির্মাণের পর রাস্তার কিছু অংশে ভাঙনও দেখা দিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান। তিনি বলেন, “নিয়ম মেনেই রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। অনিয়মের অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে গণমাধ্যমকর্মীরা বিষয়টি অবগত করলে তিনি জানান, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির যথাযথ প্রতিকার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

মো: মোস্তাকিম আল-হাসনাত
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট জোতরঘুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন্নবী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে আটক মুক্তা রায় (৪৫) ও মো. জীবন ইসলাম (২৪)-কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. মিশুক রায়হান (২৬)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি!

মো: মোস্তাকিম আল-হাসনাত ( চিরিরবন্দর,দিনাজপুর)
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি!

বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি!

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী ল্যাম্ব হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসাধীন অবস্থায় মৃত এক শিশুর বিল পরিশোধ করতে না পারায় তার মাকে আটকে রাখার এক অমানবিক ও হৃদয়বিদারক অভিযোগ উঠেছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাদ্দাম হোসেনের দ্রুত ও মানবিক হস্তক্ষেপে ওই মা হাসপাতাল থেকে মুক্তি পান।

 

ঘটনার বিবরণ

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুর মাঝাপাড়া গ্রামের এক দরিদ্র ভ্যানচালকের ৬ দিন বয়সী অসুস্থ সন্তানকে গত ১ জুলাই ২০২৬ তারিখে ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই শিশুটি মারা যায়।

 

সন্তানের মৃত্যুর পর হাসপাতালের অতিরিক্ত চিকিৎসা বিল পরিশোধ করতে ব্যর্থ হয় এই দরিদ্র পরিবারটি। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলেও, বিলের টাকা জামানত হিসেবে আদায়ের উদ্দেশ্যে শিশুর মাকে হাসপাতালে আটকে রাখে।

মায়ের অনুপস্থিতিতেই দাফন সম্পন্ন

এদিকে সন্তানের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর মায়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে পরিবার। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মাকে না ছাড়ায়, দাফন কার্যে বিলম্ব হতে থাকে। অবশেষে নিরুপায় হয়ে সন্ধ্যার দিকে মায়ের অনুপস্থিতিতেই শিশুটির দাফন কার্য সম্পন্ন করতে বাধ্য হয় পরিবার। সন্তান হারানোর শোকের মধ্যে মাকে আটকে রাখার এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ইউএনও-র মানবিক হস্তক্ষেপ

 

বিষয়টি জানতে পেরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাদ্দাম হোসেন তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। তিনি ল্যাম্ব হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং উপজেলার বিশেষ তহবিল থেকে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করার শর্তে ভুক্তভোগী মাকে হাসপাতাল থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

 

ল্যাম্ব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে ক্ষোভ

 

একসময় ল্যাম্ব হাসপাতালের চিকিৎসা সেবার সুনাম থাকলেও, সাম্প্রতিক সময়ে এর মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমানে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ধীরগতির এবং সেবার মান আগের চেয়ে অনেক নেমে গেছে।

 

কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক ভুক্তভোগী জানান,

“আমাকে জরুরি অবস্থায় নিয়ে যাওয়ার পরও প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল, তারপর ডাক্তার আসেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা এখন অত্যন্ত ধীরগতির এবং দরিদ্র মানুষের জন্য এখানকার অতিরিক্ত চিকিৎসা বিল পরিশোধ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

 

 

সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ল্যাম্ব হাসপাতালের এমন বাণিজ্যিক ও অমানবিক আচরণে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। তারা হাসপাতাল কর্তৃপক্ষের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে এর সেবার মান উন্নয়ন এবং দরিদ্রবান্ধব করার দাবি জানিয়েছেন।