সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ছবিঃ বিডি নিউজ ২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনি পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
রোববার (৯ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, “২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই নির্বাচনি পরীক্ষা নেওয়া যাবে না।”
বোর্ড আরও জানিয়েছে, এই সিদ্ধান্তটি অতি জরুরি এবং তাৎক্ষণিকভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে কোনো বিরতি না ঘটিয়ে ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার কাঠামো নিয়ে শিক্ষা বোর্ড ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
