রাজধানী ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা জোরদারে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবিঃ বিডি নিউজ ২৬
রাজধানী ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা জোরদারে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানী ঢাকা এবং এর আশপাশের জেলাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অতিরিক্ত সতর্কতা হিসেবে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জনবহুল এলাকা ও সংবেদনশীল পয়েন্টে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এসব টিম কাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা নিরবচ্ছিন্নভাবে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী মোতায়েন বিস্তৃত বা পুনর্বিন্যাস করা হতে পারে।
