খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান ​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

নারী দিবসে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে দর্শনার্থীদের ভিড়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
নারী দিবসে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে দর্শনার্থীদের ভিড়

নারী দিবসে পাবনায় মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে দর্শনার্থীদের ভিড়

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনা শহরের গোপালপুর এলাকার হেমসাগর লেনে অবস্থিত বাংলার কিংবদন্তি অভিনেত্রী Suchitra Sen–এর পৈতৃক বাড়িতে ঘুরতে যান অনেক দর্শনার্থী ও ভক্ত। ছোট্ট একটি টিকিট কেটে প্রবেশ করেই দর্শনার্থীরা খুঁজে পান বাংলা চলচ্চিত্রের এই মহানায়িকার স্মৃতি ও ইতিহাসের নানা চিহ্ন।

বাড়ির প্রবেশমুখে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের একটি আবক্ষ ভাস্কর্য, যা নির্মাণ করেছেন ভাস্কর Sanjay Pal এবং Rinku Animikh। শিল্পী রিঙ্কু অনিমিখ জানান, তিন ফুট উচ্চতার আবক্ষ ভাস্কর্যটি চার ফুট উঁচু স্তম্ভের ওপর স্থাপন করা হয়েছে, ফলে মাটি থেকে এর মোট উচ্চতা প্রায় সাত ফুট। জানা যায়, এটাই এপার বাংলা ও ওপার বাংলায় সুচিত্রা সেনের একমাত্র ভাস্কর্য।

বাড়ির মূল ফটক পেরিয়ে বড় উঠান পার হয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দেয়ালজুড়ে টাঙানো ছোট–বড় ফ্রেমে বাঁধানো অসংখ্য ছবি। এসব ছবিতে ফুটে উঠেছে মহানায়িকার শৈশব ও কৈশোরের নানা স্মৃতি। তবে বাস্তব চিত্রটি কিছুটা হতাশাজনক। অনেক ছবিই ধুলায় ঢেকে গেছে, দেয়ালের কোণায় জমেছে মাকড়সার জাল, আর টিনের চালের অবস্থা দেখে বোঝা যায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সংস্কার হয়নি।

স্থানীয়রা জানান, বাড়িটি বর্তমানে পাবনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলার চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ির চারপাশে বেড়ে ওঠা আগাছা যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সময়ের অবহেলার।

দেয়ালে থাকা তথ্য অনুযায়ী, সুচিত্রা সেনের জন্ম ৬ এপ্রিল ১৯৩১ সালে পাবনা জেলায়। পরে তিনি কলকাতায় চলচ্চিত্রজগতে প্রবেশ করেন এবং অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে বাংলা সিনেমার ইতিহাসে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে Harano Sur, Saptapadi, Devdas এবং হিন্দি চলচ্চিত্র Aandhi। তিনি ১৭ জানুয়ারি ২০১৪ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সুচিত্রা সেন ছিলেন নারীর আত্মবিশ্বাস ও প্রতিভার এক উজ্জ্বল প্রতীক। নারী দিবসে তাঁর স্মৃতিবিজড়িত এই বাড়ি ঘুরে দেখতে এসে অনেক দর্শনার্থীই বলেন, মহানায়িকার জীবন ও সাফল্য আজও নারীদের অনুপ্রেরণা জোগায়।

ছোট একটি টিকিট, ইতিহাসে ভরা একটি বাড়ি এবং নারী দিবস—সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

‎খ,ম,জায়েদ হোসেন (নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)‎
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৩ জুলাই  সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অদিতি সাহা,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির,থানার সাব ইন্সপেক্টর  কৃষ্ণলাল ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য্য,উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মউরিয়ম বেগম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সফিকুল ইসলাম,ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল মিয়া,বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান রুহুল আমীন,পূর্বভাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ  ফয়সাল মুর্শেদ,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা রমজান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া,পূজা উদযাপন কমিটির প্রতিনিধি প্রিয়তোষ আচার্য্য পিন্টু, লুৎফুর নাহার পাপড়িসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্যানেল  চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করন, মাদক-জুয়া,চুরি,ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক,নারী-নির্যাতনসহ জুন মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান

চিরিরবন্দর (দিনাজপুর)
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান

২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ ইছামতি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, আইডিয়াল রেসিঃ মডেল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন, প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সকল ইউপি চেয়ারম্যান, সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, ও সেলাইমেশিন বিতরণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন

​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

​দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটিতে উঠে ১১ হাজার ভোল্টের থ্রি-ফেজ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়েন উদ্দীন মুন্সী (৪০) নামে এক দক্ষ ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

​আজ (২১ তারিখ) বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত ময়েন উদ্দীন মুন্সী চিরিরবন্দর উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের অন্ধারমুহা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে চিরিরবন্দর হাসপাতাল মোড় এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে সংযোগের কাজ করছিলেন ময়েন উদ্দীন। কাজ করার একপর্যায়ে তিনি থ্রি-ফেজ ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

​পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​উপজেলার একজন অভিজ্ঞ ও দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে পরিচিত ময়েন উদ্দীনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। উপার্জনক্ষম একমাত্র অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার তিন সন্তান ও স্বজনেরা। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।