খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন চিরিরবন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হুইলচেয়ার ভাঙা, জীবন স্থবির: চিরিরবন্দরে সহায়তার আকুতি প্রমথ রায় ​বৃষ্টিতে ভিজে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া MP ​সাফল্যের শিখরে উত্তরবঙ্গের সেরা প্রতিষ্ঠান,এসএসসি ২০২৬-এর সেরা ফলাফলে দিনাজপুর জেলা প্রশাসনের বিশেষ অভিনন্দন অন্য ডাক্তারের প্যাডে চলত চিকিৎসা, চিরিরবন্দরে ভূয়া ডাক্তার গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্টের অধীনে রোবোটিক্স ক্লাবের যাত্রা শুরু, যুক্ত হলো স্টারলিংক ইন্টারনেটের গতি চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ​২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালেত যুবকের কারাদণ্ড ও জরিমানা রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার ২৪শে আগষ্ট ইয়াসমিন হত্যা দিবস চিরিরবন্দরে বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনে নতুন সম্ভাবনার আলো ​দিনাজপুরের আমবাড়ী দৌলতপুরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার কমিটির সদস্যদের দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ ​ফুলবাড়ীতে বাসের চাপায়,শিশু স্কুলছাত্রী নিহত, আড়াই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি ঘুষ ছাড়া মিলছিল না সেবা,দিনাজপুরের ভূমি অফিসের তহশিলদারসহ ৩জন গ্রেফতার দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত চিরিরবন্দরে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ আহত ১২ জন, থানায় মামলা দায়ের দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তারেক রহমানের ভারত সফর নিয়ে নাহিদের কড়া বার্তা তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ওয়াহ-পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস আমার উপজেলা, আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত টেকনাফের হোয়াইক্যংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় নিভে গেল দুই তাজা প্রাণ চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ ​ চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ ​মো: মোস্তাকিম আল-হাসনাত, দিনাজপুর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ছাত্র হত্যা মামলার আসামি শিবলী সাদিকের বিশ্বস্ত আব্দুস সবুর(তপন) অবাধে সক্রিয় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও শিক্ষা নগরি চিরিরবন্দরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চমক অব্যাহত। মো: মোস্তাকিম আল হাসনাত,দিনাজপুর। এবারের এসএসি ২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৫৮.০৫ শতাংশে নেমে এলেও ব্যতিক্রম “শিক্ষা নগরী” চিরিরবন্দর। বোর্ডের গড়ের চেয়ে অনেক বেশি পাসের হার ও জিপিএ-৫ নিয়ে ফের আলোচনায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে পৌঁছেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। চলতি বছর পাশের হার নেমে এসেছে ৫৮ দশমিক ০৫ শতাংশে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ কমেছে, পাশাপাশি বেড়েছে শূন্য ফলাফল করা স্কুলের সংখ্যা কিন্তু এর মধ্যেই ব্যতিক্রম চিরিরবন্দর উপজেলার ১০টি পরিচিত স্কুলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মোট ১৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৮৮ জন গড় পাসের হার ৮৮.৮৫ শতাংশ যা বোর্ডের গড়ের চেয়ে ৩০.০৮ শতাংশ বেশি। সরকারী বেসরকারী মোট ১০টি স্কুলের এবারের ২০২৬ এসএসসি পরীক্ষায় ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে ১৩৩৭ জন পরিক্ষার্থী মধ্যে ৮৮.৮৫ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ১১৮৮ জন পরিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ৬৯৪ জন পরিক্ষার্থী। আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪২ জন পরীক্ষার্থী, আমেনা-বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২১৭ জন পরিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০২জন পরীক্ষার্থী, মেহের-হোসেন রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন পরীক্ষার্থী , সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ৭১ জন পরিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন পরিক্ষার্থী। পিছিয়ে নেই সরকারি ও এমপিওভুক্ত স্কুল গুলিও আলোকডিহি জান বক্স উচ্চ বিদ্যালয় থেকে ২৫৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৯.৫৩ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ২০৬ জন জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন পরিক্ষার্থী, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৮৮.০৬ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ১১৮ জন জিপিএ-৫ পেয়েছে ৩০ জন পরিক্ষার্থী, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৩.৯১ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৬ও জন জিপিএ-৫ পেয়েছে ১৭ জন পরিক্ষার্থী, আমতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জন পরিক্ষার্থীর মধ্যে থেকে ৭৮.২৬ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৭২ জন জিপিএ-৫ পেয়েছে ৮ জন পরিক্ষার্থী, দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ৭৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৭.৬৩ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন পরিক্ষার্থী, হাশিমপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮০ জন পরিক্ষার্থীর মধ্যে ৭৬.২৫ শতাংশ পাশের হার নিয়ে পাশ করেছে ৬১ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৪ জন পরিক্ষার্থী। মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, “বোর্ডের ফল খারাপ হলেও আমরা আমাদের মান ধরে রেখেছি। সারা বছর মডেল টেস্ট, দুর্বলদের আলাদা কেয়ার আর অভিভাবকদের সাথে যোগাযোগের কারণে এই ধারাবাহিকতা।” সিটি রেসিন্ডেসিয়াল মডেল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমান বলেন ,” এবারের প্রশ্নপত্র ও পরীক্ষা কেন্দ্রের পরিবেশ তুলনামুলক কঠিন হলেও চিরিরবন্দরকে ঘিরে গড়ে ওঠা আবাসিক অনাবাসিক স্কুলগুলোর কঠোর মনিটরিং ও পড়াশোনার পরিবেশের কারণেই এই সাফল্য।” চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, “বোর্ডে যখন পাসের হার কমেছে, তখন আমাদের উপজেলার প্রতিষ্ঠানগুলো ভালো করেছে এটা আমাদের জন্য গর্বেরই, প্রতিষ্ঠানগুলোর পরিশ্রম ও শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহই এই ধারাবাহিক সাফল্যের কারণ সেইসাথে কিছু প্রতিষ্ঠান ভালো কলেও বেশকিছু স্কুল আশানুরূপ ফলাফল করতে পারে নাই। আমরা এই স্কুলগুলিতে বিশেষ মনিটরিং এর করবো যাতে করে আমরা এই প্রতিষ্ঠানগুলো থেকেও ভালো ফলাফল বের করে আনতে পারি সেই চেষ্টাই করবো “।

বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ছবিঃ বিডি নিউজ ২৬

বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বন্দরে কর্মী নিয়োগকে কেন্দ্র করে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান আল আরাফাত সিকিউরিটি সার্ভিস–এর বিরুদ্ধে ঘুষ ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ইনচার্জ আল আমিন শিকদারকে এসব অনিয়মের মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, বন্দরের নিরাপত্তা রক্ষায় বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৪৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তবে ইনচার্জ আমিন শিকদার স্থানীয় দরিদ্র যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

💰 নিয়োগ ও ছুটির নামে অর্থ আদায়ের অভিযোগ

 

বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ পেলে আল আমিন শিকদার ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সুপারভাইজার মিলে একটি সিন্ডিকেট গঠন করেছেন বলে জানা গেছে। তারা পুরনো কর্মীদের বিভিন্ন অজুহাতে বাদ দিয়ে নতুনদের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিচ্ছেন। এমনকি ছুটিতে গেলে প্রতিদিনের বেতন (প্রায় ৩০০ টাকা) কেটে নিজেদের পকেটে নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“চাকরি দিতে ২০–৩০ হাজার টাকা নেয়া হয়। মাসে ছুটির টাকা থেকে প্রায় দেড় লক্ষ টাকার মতো ইনচার্জ ও সুপারভাইজারদের হাতে যায়।”

সম্প্রতি তানিয়া নামে এক নারীকে ২০ হাজার টাকায় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। অগ্রিম ১০ হাজার টাকা দেওয়ার পরও বাকি টাকা নির্ধারিত সময়ে না দিতে পারায় তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। কিন্তু তাঁর টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

 সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৯ হাজার টাকার মাসিক বেতনে কর্মরত কিছু সুপারভাইজার বেনাপোলে জমি ও এফডিআর করেছেন। একজন সুপারভাইজার সাদিপুর এলাকায় ৩৫ লাখ টাকায় জমি কিনেছেন বলে জানা গেছে, যা প্রশ্ন তুলেছে তাদের আয়ের উৎস নিয়ে।

কর্তৃপক্ষের অবস্থান

অভিযোগের বিষয়ে ইনচার্জ আল আমিন শিকদার বলেন,

“গেট থেকে কোনো টাকা তোলা হয় না। তানিয়ার টাকাও ফেরত দেওয়া হয়েছে।”
তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে, বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান,

“অভিযোগগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্তে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্তের দাবি

স্থানীয়রা জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি এই নিয়োগ ও অর্থ বাণিজ্যের তদন্ত করে, তাহলে প্রকাশ পাবে আল আরাফাত সিকিউরিটি প্রতিষ্ঠানের ভিতরের অনিয়ম ও দুর্নীতির চিত্র।

চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

​মো: মোস্তাকিম আল-হাসনাত(দিনাজপুর)

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​চিরিরবন্দর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন এবং চিরিরবন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগম।

​অনুষ্ঠানে অতিথিরা ২০২৫ সালের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি বিজ্ঞান মেলায় অংশ নেওয়া খুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টের স্টল ঘুরে দেখেন।

​প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ জামান বলেন, “প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আয়োজিত এরকম বিজ্ঞান মেলায় আসতে পেরে আমি খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞান মেলার সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।” সেইসঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি নিয়মিত বিজ্ঞান চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে সহকারী শিক্ষা অফিসার মোঃ মনজুরুল ইসলাম বলেন, “ফুলপুর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অনেক পুরোনো এবং এর ফলাফলের ঐতিহ্য রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগমের সাথে পরামর্শ করে আমরা ছুটির দিনে সহকারী শিক্ষকদের নিয়ে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছিলাম, যার ফলশ্রুতিতে ২০২৫ সালে ৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।”

​সন্তানদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পারদর্শিতার প্রতি নজর রাখতে হবে এবং নিয়মিত শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে।”

​দিনব্যাপী আয়োজিত এই সংবর্ধনা ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের পাঠোন্নয়ন, নিয়মিত উপস্থিতি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন

​মো: মোস্তাকিম আল- হাসনাত(দিনাজপুর) 

দেশ ব্যাপী কর্মসূচি অনুযায়ী  দিনাজপুরের চিরিরবন্দরেও উৎসবমুখর ও সচেতনতামূলক আমেজে শুরু হয়েছে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এ উপলক্ষে আগামী তিন মাসব্যাপী বিস্তৃত এক বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘ইছামতি’তে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সারাদেশে এই অভিযানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই চিরিরবন্দর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে কার্যক্রমের সূচনা ঘটে।
​তিন মাসব্যাপী এ কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল সম্পূর্ণরূপে ধ্বংস করা, বসতবাড়ি ও প্রাতিষ্ঠানিক আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সর্বাত্মক জনসচেতনতা সৃষ্টি করা।
​উপজেলা নির্বাহী অফিসার ফতেহা তুজ জোহরা-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
শাহানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি)
জোহরা সুলতানা, উপজেলা কৃষি অফিসার
মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. আরিফা পারভীন, উপজেলা ভেটেরিনারি সার্জন
মো. মাহফুজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার
মেজবাউল ইসলাম, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা বিএনপি
আব্দুল ওহাব , চেয়ারম্যান, নশরপুর ইউনিয়ন পরিষদ
ইকবাল কাজী​, চেয়ারম্যান, অমরপুর ইউনিয়ন পরিষদ
​অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। কোনো স্থানে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে এবং আশপাশের পরিবেশ যেন পরিচ্ছন্ন রাখা হয়, সে বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

 

চিরিরবন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
চিরিরবন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

চিরিরবন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

​মো: মোস্তাকিম আল- হাসনাত (দিনাজপুর) 

দিনাজপুরের চিরিরবন্দরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন এবং পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।

​উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর ফিরোজ হোসেন খান, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম এবং সহকারি শিক্ষা অফিসার জাহান ই গুলশান আরা।

​উক্ত আলোচনা সভা ও র্যালীতে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।