খুঁজুন
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
আজঃ রবিবার, ১৪ জুন, ২০২৬
শিরোনাম
দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ ‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। পাবনায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে এক ব্যক্তিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কেরানীগঞ্জে ইনোভেশন আইডিয়া মেলায় নতুনদের চমক নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে – সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী পাবনায় প্রতারণা মামলায় বিএনপি নেতা কারাগারে পুশ-ইন ঠেকাতে মুখোমুখি বিজিবি-বিএসএফ ভারতকে একের পর এক কূটনৈতিক চিঠি বাংলাদেশের নীতি-নৈতিকতার চরম অবক্ষয়; অস্থিরতা ও বিতর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে র‍্যাবের ঝটিকা অভিযান: ১৩৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে অস্ত্র গুলি ও এলকোহোল উদ্ধার পাবিপ্রবি শিক্ষার্থী সাগরিকা খাতুনের পরিবারের ওপর সশস্ত্রী হামলা: জমি দখলের নামে তাণ্ডব ও প্রাণনাশের আশঙ্কা পাবনায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট জরিমানা ও ৯০ কেজি পলিথিন জব্দ পাবিপ্রবি ছাত্রীদের গণতন্ত্র হলে সিসিটিভি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ ! নিরাপত্তার নামে নজরদারি নাকি ছাত্রীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ? স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে! আনসার সদস্য এমরানের প্রতারণা ফাঁস শিশু ভর্তি পরীক্ষা বাংলাদেশ: শৈশব নাকি প্রতিযোগিতার যুদ্ধ? RS Fahim Arrest: মিরপুরে ‘মব’ নাটক! ৫টি চাঞ্চল্যকর তথ্য ফাঁস পিএসএল ২০২৬: লাহোরকে হারিয়ে করাচি কিংসের শ্বাসরুদ্ধকর জয় আজকের স্বর্ণের ভরি কত? ২২ ক্যারেট দামে নতুন আপডেট SRH vs RCB ম্যাচ ঘিরে বাংলাদেশে তুমুল উত্তেজনা—সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শীর্ষে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জোরালো হচ্ছে পাবিপ্রবিতে বড় চমক! প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবিপ্রবি উপাচার্য গোদাগাড়ীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ফাঁস! ঈদের আগেই বেনাপোল বন্দরের শ্রমিকদের মুখে হাসি! অগ্রিম বেতন-বোনাস দিল শ্রমিক ইউনিয়ন বিশ্বব্যাংকের প্রকল্পে রাজীব খাদেমের ব্যপক অনিয়ম – ১২ কোটির প্রকল্পে ৩ কোটিই ঘুষ!

নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি

খ,ম, জায়েদ হোসেন ( নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি

নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ ইউনিয়নের  গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে মাটি ভরাটের কাজ  ও নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার ১৩ জুন দুপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এবং  ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র এম এ হান্নান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, গোকর্ণ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ,ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাছান চৌধুরী,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাছির রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন,সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি তোষার মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,যুবদল নেতা সফিকুর রহমান, প্রভাষক সৈয়দ  ওয়ালী হায়দার, এডভোকেট আবু বক্কর মোল্লা,সৈয়দ আশরাফ আনোয়ার টিটু, সিদ্দিক মোল্লাসহ স্কুল এন্ড কলেজের  শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ

মো: মোস্তাকিম আল-হাসনাত ( চিরিরবন্দর,দিনাজপুর)
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ

দিনাজপুর চিরিরবন্দরের দুই মেধাবী তরুণের জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তায় গৌরবময় অংশগ্রহণ

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দুই কৃতি সন্তান শাহরিয়ার ইসলাম শান্ত ও আল শাহরিয়ার শাহিদ জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা বিষয়ে কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে সম্মাননা সনদ অর্জন করে উপজেলাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তার মতো আধুনিক ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের এই অর্জন স্থানীয় তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

শাহরিয়ার ইসলাম শান্ত চিরিরবন্দর উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST)-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরদিকে আল শাহরিয়ার শাহিদ চিরিরবন্দর উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের বাসিন্দা এবং তিনি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আয়োজিত Cyber Security Olympiad ২০২৬ ও Safe Internet Day ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের সিনিয়র ক্যাটাগরিতে প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে শাহরিয়ার ইসলাম শান্ত চতুর্থ স্থান এবং আল শাহরিয়ার শাহিদ পঞ্চম স্থান অর্জন করেন। এই সাফল্যের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, পরীক্ষা, প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

 

পরবর্তীতে রাজধানী ঢাকার আইটি টাওয়ারে আয়োজিত একদিনব্যাপী সাইবার সিকিউরিটি পরীক্ষা, প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনারে তারা অংশগ্রহণ করেন। সেখানে সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন।

 

১৩ জুন ২০২৬ তারিখে “নিরাপদ ইন্টারনেট দিবস ২০২৬” উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মামুনুর রশীদ ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক (যুগ্মসচিব) ড. মোঃ তৈয়বুর রহমান।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পরিচালক জনাব মোঃ হোসেন বিন আমিন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শফিউল আলম খান, অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (IIT), ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. আতিকুর রহমান, অধ্যাপক, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ড. মোহাম্মদ মাইনুল হোসেন, আইসিটি বিশেষজ্ঞ ও ভিজিটিং রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান, কানাডা।

 

জাতীয় পর্যায়ের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করে শাহরিয়ার ইসলাম শান্ত ও আল শাহরিয়ার শাহিদ কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির পক্ষ থেকে সম্মাননা সনদ (Certificate) অর্জন করেন।

 

চিরিরবন্দরের এই দুই তরুণের অর্জনে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নিজ নিজ ইউনিয়নসহ সমগ্র উপজেলাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তার মতো সম্ভাবনাময় খাতে তাদের এই সাফল্য নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে।

 

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতে শাহরিয়ার ইসলাম শান্ত ও আল শাহরিয়ার শাহিদ আরও বড় পরিসরে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং চিরিরবন্দরের নাম আরও উজ্জ্বল করবেন।

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

‎খ,ম,জায়েদ হোসেন (নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)‎
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

‎নাসিরনগরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

 

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের টেন্ডারপাড়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার মিয়া (২৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়া মিনার উদ্দিনের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায়  একজন অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশা চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। স্থানীয়রা ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন কর্মরত চিকিৎসক।

‎তার এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

‎এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার সময় একজন অটো চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে আমরা শোনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই।

খ,ম,জায়েদ হোসেন ( নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই।

নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই।

নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই।

আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডে নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে বসতভিটা, গবাদিপশু সহ
৩ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শনিবার ১৩জুন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বড়ইউড়া গ্রামে সকাল আনুমানিক ৭ ঘটিকায় বড়ইউড়া গ্রামের বাসিন্দা সঞ্চয় দেবনাথের বাড়িতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হয় (পল্লী বিদ্যুৎ) বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হয়েছে। আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে ঘরে থাকা ৩ টি গরু,ধান- চাল, অন্যান্য ফসলাদি, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, নগদ অর্থ সহ মুহূর্তের মধ্যেই পরিবারের দীর্ঘদিনের তিলতিল করে জমানো অর্থ ও অন্যান্য সম্পদ নিমিষেই আগুনে ভস্মীভূত হয়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও ততোক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে পড়ে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।
এছাড়াও উক্ত অগ্নিকান্ড তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে পাশের বাড়ির বামাচরণ দেবনাথের ছেলে আরাধন দেবনাথ, মৃত বিরেন্দ্র দেবনাথের ছেলে রাজেন্দ্র দেবনাথের ২ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে এখন তারা নিঃশ্ব। তারা সরকার ও সমাজের বিত্তশালী মানুষের সহযোগিতা কামনা করছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।