মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
মেলান্দহে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
জামালপুরের মেলান্দহ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াডাঙ্গি গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মো. আনোয়ার হোসেন ওরফে আনারের ছেলে মো. আসাদুল ওরফে আশরাফুল (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
