চিরিরবন্দরে বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনে নতুন সম্ভাবনার আলো
দিনাজপুরে আমবাড়ী দৌলতপুর ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪মো: মোস্তাকিম আল- হাসনাত
দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট দুপুর সাড়ে ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, দিনাজপুর ক্যাম্প, র্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা গ্রামের মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।
তাদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম নিষিদ্ধ সাপের বিষ, একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছেন এবং উদ্ধার করা বিষও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। আটকদের ১৩ আগস্ট উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
দিনাজপুরের চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার (MSP) কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের S.A.SP-এর RAINS প্রকল্প এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) বাংলাদেশ-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GAIN বাংলাদেশের কনসালটেন্ট সুবর্ণা ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. ইকবাল হোসেন এবং মাল্টি-স্টেকহোল্ডার (MSP) কমিটির সদস্যবৃন্দ।
দিনব্যাপী প্রশিক্ষণে স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিবার ও সমাজে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, একটি সুস্থ ও পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; কৃষি, স্বাস্থ্য, স্থানীয় সরকারসহ বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
প্রশিক্ষণে MSP কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকায় স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনলাইন ডেস্ক
মো: মোস্তাকিম আল- হাসনাত,দিনাজপুর
মঙ্গলবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়,নিহত শিক্ষার্থীর প্রতিবেশী এবং এলাকাবাসী দুর্ঘটনারপুর দিনাজপুর বিরামপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।
জানা যায় শিক্ষার্থীর নাম শিফা বয়স ১০ বছর সেই শিক্ষার্থী ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তেন।
নিহত শিক্ষার্থী উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুলের,ও রিক্তা বেগম এর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সড়ক ফাঁকা থাকায় বেপরোয়াভাবে বাসটি এসে ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়।
পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা এই মহাসড়কে বিভিন্ন দাবিতে অবরোধ করে রাখেন ঘটনাস্থলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, বিক্ষুব্ধ জনতাকে দাবীদাবা মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আড়াই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান আলোচনা সাপেক্ষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে,তিনি আরো বলেন ঘাতক বাসটিকে থানায় আ,টক করে রাখা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।