ক্ষমতায় যারা আসবে তারাই চুরি করবে
ছবিঃ অনলাইন ডেস্ক
ক্ষমতায় যারা আসবে তারাই চুরি করবে
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মনে করেন, বাংলাদেশে ক্ষমতায় আসা যে-ই হোক না কেন, দুর্নীতির প্রবণতা থেকেই যাবে। সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ অনুষ্ঠানে উপস্থাপক দাউদ হাসান রনির সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
আলোচনার এক পর্যায়ে শবনম ফারিয়া বলেন,
“আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি শুধু চাই, যারা আসবে তারা যেন সীমার মধ্যে থেকে চুরি করে। কারণ একেবারেই চুরি করবে না—এটা বাংলাদেশের বাস্তবতায় সম্ভব নয়।”
মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে শবনম ফারিয়া
অভিনেত্রীর মতে,
ক্ষমতায় যারা আসবে তারাই চুরি করবে,দেশে আগের তুলনায় মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। তার ভাষায়,
“সবাই যে সমানভাবে মত প্রকাশ করতে পারছে, তা কিন্তু নয়। যদি সত্যিকারের স্বাধীনতা থাকে, তবে বিরোধী দল বা আগের সরকারকেও তাদের কথা বলার সুযোগ দিতে হবে। শুধু এক পক্ষকে কথা বলার সুযোগ দেওয়া মানে সেটি কোনোভাবেই ফেয়ার নয়।”
মব কালচার নিয়ে মন্তব্য
বর্তমান সামাজিক পরিস্থিতি প্রসঙ্গেও শবনম ফারিয়া উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
“সরকারের অনেক কাজ আমি প্রশংসা করি। তবে কিছু বিষয় আছে, যেগুলো একদমই সমর্থন করি না। বিশেষ করে দেশে এক ধরনের মব কালচার তৈরি হয়েছে, যা সরকারও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না।”
তিনি উদাহরণ টেনে বলেন, “৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকারের কোনো প্রতিরোধ চোখে পড়েনি। হয়তো দিয়েছে, তবে জনগণ সেটা টের পায়নি।”
