রাজশাহীর বাঘায় রাতের আঁধারে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রাজশাহীর বাঘায় রাতের আঁধারে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রাজশাহীর বাঘায় রাতের আঁধারে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে তার নিজ বাসভবনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
ঘটনা ঘটে শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে। নিহত সোহেল রানা ওই এলাকার কালু মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোহেল রানা পরিবারসহ ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরের টিন কেটে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেলের পেটের দিকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানিয়েছেন, প্রাথমিক ধারণা, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
