খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। কুষ্টিয়ায় ব্রাজিল হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা। ​উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি

নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি

নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের উত্তর করফা গ্রামে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ, মাছ চুরি এবং বাঁশের পাটায় অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া একটি মামলা ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। মামলার অভিযোগ, স্থানীয়দের বক্তব্য এবং কয়েকজন সাক্ষীর বর্ণনায় কিছু অসঙ্গতির বিষয় সামনে আসায় নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, উত্তর করফা গ্রামের মো. ফোরকান শেখ বাদী হয়ে প্রতিবেশী নিজাম শেখ, তাঁর দুই ছেলে খায়রুল শেখ ও জহুরুল শেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন এবং উত্তর করফা ও পার্শ্ববর্তী ঝনঝনিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত নিজাম শেখ দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়দের একটি অংশের দাবি, তিনি অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পরিকল্পিত হতে পারে।

স্থানীয় বাসিন্দা রিপন শেখের ভাষ্য, নিজাম শেখকে দীর্ঘদিন ধরে শান্ত ও নিরীহ মানুষ হিসেবেই চেনেন তারা। তাঁর দাবি, বাদী আগুন লাগানোর ঘটনা সরাসরি দেখেননি; বরং সন্দেহের ভিত্তিতেই মামলা করা হয়েছে।

একই ধরনের মত প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া শিকদার ও আব্দুল আলী শেখ। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসকারী নিজাম শেখের বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

ঘটনার রাতের বিষয়ে স্থানীয়দের বক্তব্যেও ভিন্ন চিত্র উঠে এসেছে। আরিফুল ইসলাম আরজু জানান, আগুন লাগার পর অভিযুক্ত পরিবারের সদস্যরাই প্রথম চিৎকার করে আশপাশের মানুষকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ জুলাই ২০২৬ রাতে আসামিরা পেট্রোল ব্যবহার করে বাঁশের পাটায় আগুন দেন এবং বাদীকে মারধর করেন। তবে বাদী ফোরকান শেখ বলেন, এর আগে তাঁর মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে এবং পরে তিনি হুমকি পান। সেই ঘটনার ধারাবাহিকতা বিবেচনা করেই তাঁর সন্দেহ হয়েছে যে অভিযুক্তরাই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারেন।

মামলার কয়েকজন সাক্ষীর বক্তব্যেও ভিন্নতা লক্ষ্য করা গেছে। তিন নম্বর সাক্ষী হাবিবুর তালুকদার বলেন, তিনি ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন এবং চিৎকার শুনে বাইরে এসে আগুন দেখতে পান। তবে তাঁকে প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করার বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

অন্যদিকে, মামলার দ্বিতীয় সাক্ষী গণমাধ্যমের সামনে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় প্রয়োজন হলে আদালতেই তিনি তাঁর বক্তব্য উপস্থাপন করবেন।

এদিকে, প্রধান আসামি নিজাম শেখ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি ঘটনার আগে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ঘটনার সময় তাঁর পরিবারই প্রথম স্থানীয়দের ডেকে আগুন নেভানোর চেষ্টা করে। তাঁর অভিযোগ, পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের মত, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদঘাটন হওয়া প্রয়োজন। বাদীর অভিযোগ, সাক্ষীদের বক্তব্য এবং স্থানীয়দের বিভিন্ন দাবি-দাওয়ার মধ্যে যে প্রশ্নগুলো উঠে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন

 

নাসিরনগর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই বিকালে বিভিন্ন মন্দিরের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী চলে জগন্নাথদেবের পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।
নাসিরনগর সদর পশ্চিম পাড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যাতি দত্ত, সাধারণ সম্পাদক সবুজ দাস, পূজা উৎযাপন ফ্রন্ট উপজেলা সভাপতি প্রিয়তোষ আচার্য্য হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস প্রমুখ।

এছাড়াও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপজেলার ফান্দাউক শ্রী শ্রী পাগল শংকর জিউর মন্দির ও ইসকন মন্দির কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা শাহীনা নাছরিন ও নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম সহ মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯ দিনব্যাপী এই উৎসব আগামী ২২ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে শেষ হবে

চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

​মো: মোস্তাকিম আল-হাসনাত, দিনাজপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

 

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
​১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এ আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:
​ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
​মোঃ রায়হান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
​মোঃ মাহমুদুন নবী, অফিসার ইনচার্জ (ওসি), চিরিরবন্দর থানা।
​ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
​মিনারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার।
​আব্দুল মতিন সরকার, মেজবাহুল ইসলাম ও মোকাররম হোসেন মুকুল, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
​মোরশেদ উল আলম, সাধারণ সম্পাদক, চিরিরবন্দর প্রেসক্লাব।
​সোহেল সাজ্জাদ, তৌহিদা বুলবুল মৌরী ও নুর আলম সিদ্দিক, জুলাই আন্দোলনের যোদ্ধা।
​আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান।
​আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার

‎খ,ম,জায়েদ হোসেন (নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)‎
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি বাড়ির সিঁড়ি থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর   উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অজ্ঞাত পরিচয়ের কেউ বাড়িটির দোতলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় জমান, এবং অনেকে তাকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেখানে সাময়িক হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতকটি সুস্থ আছে। তার পরিচয় শনাক্তকরণ, চিকিৎসা ও দত্তক সংক্রান্ত সিদ্ধান্তের জন্য বুধবার (১৫ জুলাই) সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা হবে। শিশুটির পরিচয় শনাক্ত না হলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে যোগ্য দম্পতির কাছে তাকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, শিশুটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

 

এবিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শিশুটির পরিচয় শনাক্ত না হলে আইন অনুযায়ী দত্তক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।