খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। কুষ্টিয়ায় ব্রাজিল হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা। ​উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ চিরিরবন্দরে ৪৬টি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদানের চেক বিতরণ রাতের আঁধারে ২৪০টি কলা গাছ কাটা : ক্ষতিগ্রস্ত কৃষকের কান্না জুলাই জাগরণ উপলক্ষে গোপালগঞ্জ বাদে সারা দেশে পদযাত্রা করবে এনসিপি হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ ১৬ তে আর্জেন্টিনার সঙ্গী কলম্বিয়া ও মিশর ​বাবা-ছেলে হত্যার বিচার ও ফাঁসির দাবিতে চিরিরবন্দরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন নাসিরনগরে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে সাংবাদিক ফয়সাল। সিংড়ায় গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: ভূরুঙ্গামারীতে হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থী- অভিভাবকরা নাসিরনগরে সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট কাভার ভ্যান জব্দ সহ আটক ৩

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার

‎খ,ম,জায়েদ হোসেন (নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া)‎
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ণ
নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি বাড়ির সিঁড়ি থেকে নবজাতক এক ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর   উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অজ্ঞাত পরিচয়ের কেউ বাড়িটির দোতলায় ওঠার সিঁড়িতে নবজাতকটিকে রেখে চলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় জমান, এবং অনেকে তাকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেখানে সাময়িক হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, নবজাতকটি সুস্থ আছে। তার পরিচয় শনাক্তকরণ, চিকিৎসা ও দত্তক সংক্রান্ত সিদ্ধান্তের জন্য বুধবার (১৫ জুলাই) সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা হবে। শিশুটির পরিচয় শনাক্ত না হলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে যোগ্য দম্পতির কাছে তাকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, শিশুটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

 

এবিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, শিশুটির পরিচয় শনাক্ত না হলে আইন অনুযায়ী দত্তক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ !

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ !

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ !

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, মোঃ আলী নামের এক ব্যক্তি অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) মদদে ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে দিনরাত বালু উত্তোলন করছেন। এতে নদীপাড়ের বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা এবং একটি মাদ্রাসা ভাঙনের মুখে পড়েছে বলে অভিযোগকারীরা জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বালুমহাল ইজারা প্রক্রিয়ায় প্রকৃত বাজারমূল্যের তুলনায় কম দামে ইজারা প্রদর্শন করে সরকারি রাজস্বে বড় অঙ্কের ক্ষতিসাধন করা হয়েছে, যার পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হয়। এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলী বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ 

মো: মোস্তাকিম আল-হাসনাত ( চিরিরবন্দর,দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ 

দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বৈষম্যের’ অভিযোগ তুলে দিনাজপুরে বিক্ষোভ ও রেললাইন অবরোধ’ করেছেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে তারা পরীক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন। এ বৈষম্যের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

রেললাইন “অবরোধের ফলে ওই এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়। রেলগেটের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলমান ছিল এবং প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত ছিল।

শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

প্রতিবেদক: ক্রাইম রিপোর্টার আসাদুর জামান
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার

 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যক্তিমালিকানাধীন বসতভিটার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মাটি কাটার কারণে তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে এবং তারা বর্তমানে দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগী মো. পিন্টু মিয়া জানান, গত ১৫ জুন ২০২৬ তিনি শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরও অভিযোগ করেন। পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করলে তিনি ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, ফলসাটিয়া গ্রাম থেকে আজিজের বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী মাটি সংগ্রহ না করে ব্যক্তিমালিকানাধীন বসতভিটার মাটি কেটে রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, রাস্তার দুই পাশে সরকারি খাসজমি থাকা সত্ত্বেও সেখান থেকে মাটি না কেটে তাদের জমি থেকে প্রায় ৩০ থেকে ৩৫ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে বসতভিটার মাটি সরে গিয়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী মো. পিন্টু মিয়া বলেন, “আমরা বাধা দেওয়ার চেষ্টা করলেও আমাদের কথা শোনা হয়নি। বসতভিটার মাটি কেটে নেওয়ায় আমাদের ঘর ভেঙে গেছে। প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাথরুমও ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখন অসহায় অবস্থায় আছি।”
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার জানিয়েও কোনো সমাধান পাননি।
লিখিত অভিযোগে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহানসহ রাজিব আহমেদ (রাজিব হোসেন), সাইদুর রহমান, সুজন মিয়া ও বাবুর আলীর নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ইউপি চেয়ারম্যান মো. শাজাহান ক্ষমতার প্রভাব খাটিয়ে মাটি কাটার ঘটনায় ভূমিকা রেখেছেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।
অভিযোগে আরও বলা হয়েছে, জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করলে ভুক্তভোগীদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাস্তা নির্মাণকাজ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা রয়েছে। তাদের দাবি, নির্মাণের পর রাস্তার কিছু অংশে ভাঙনও দেখা দিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান। তিনি বলেন, “নিয়ম মেনেই রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। অনিয়মের অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে গণমাধ্যমকর্মীরা বিষয়টি অবগত করলে তিনি জানান, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষয়ক্ষতির যথাযথ প্রতিকার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।