টেলিছবিতে ইমন-ফারিয়া জুটি
ছবিঃ অনলাইন ডেস্ক
টেলিছবিতে ইমন-ফারিয়া জুটি
জাতীয় কবি নজরুলের প্রয়াণ দিবসে ‘প্রিয় এমন রাত’ টেলিছবিতে ইমন-ফারিয়া জুটি,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত বিশেষ টেলিছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মামনুন ইমন ও শবনম ফারিয়া। নজরুলগীতি ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ অবলম্বনে নির্মিত এ টেলিছবির নাম রাখা হয়েছে ‘প্রিয় এমন রাত’।
টেলিছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, “কবি নজরুলের প্রেমভিত্তিক অনেক গানেই লুকিয়ে আছে গভীর গল্প। আমি সেই অনুভূতিগুলোকে নাটকের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
ইমন ও ফারিয়া প্রথমবার নজরুলভিত্তিক কোনো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনয় দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
টেলিছবিটিতে
টেলিছবিতে ইমন-ফারিয়া জুটি তে ইমন–ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলীসহ আরও অনেকে।
আগামী ২৭ আগস্ট বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ টেলিছবিটি।
