নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত
ছবিঃ অনলাইন ডেস্ক
নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি নুরের ওপর হামলাকে দেশের রাজনীতির জন্য “অশনি সংকেত” বলে অভিহিত করেছেন।
শনিবার (৩০ আগস্ট)
হাসপাতালে নুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবির সভাপতি জানান, নুরুল হক নুরের চোখ, নাক এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন এবং অন্তত ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
জাহিদুল ইসলাম বলেন
“এ হামলাটি অত্যন্ত মর্মান্তিক। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”
তিনি আরও বলেন
“রাজনীতিতে সভা-সমাবেশে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু কাউকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের সহিংসতা দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য বড় হুমকি।”
