খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? জানুন আইনে যা আছে রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় ! নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান ​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত।

মায়ের অসুস্থতা নিয়েও জনগণকে ফেলে যাননি তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
মায়ের অসুস্থতা নিয়েও জনগণকে ফেলে যাননি তারেক রহমান

ছবিঃ বিডি নিউজ ২৬

মায়ের অসুস্থতা নিয়েও জনগণকে ফেলে যাননি তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মন পড়ে আছে হাসপাতালে অসুস্থ মায়ের পাশে। তবুও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি জনসমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “আজ এখান থেকে আমি আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাবো। তিনি এ দেশের মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। সন্তান হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো—তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “আমার মন পড়ে আছে হাসপাতালের ঘরে, মায়ের বিছানার পাশে। কিন্তু যাদের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই জনগণকে ফেলে রেখে আমি যেতে পারিনি। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে দাঁড়িয়েছি।”

তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ধর্ম, বর্ণ কিংবা পেশাভেদে নিরাপদে বসবাস করতে পারে—সে ধরনের একটি রাষ্ট্র গড়ে তুলতেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের গুপ্তচর তৎপরতা চালাচ্ছে। এ অবস্থায় সবাইকে ধৈর্যশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণ প্রজন্মের কাঁধে আগামী দিনের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়ার কথা উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

বিগত ১৫ বছরের শাসনামলের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শত শত মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি।

সম্প্রতি শহীদ হওয়া ওসমান হাদির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ১৯৭১ ও ২০২৪—এই দুই সময়ের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতেই হবে।”

সবশেষে তিনি জাতীয় নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর কাছে দোয়া করি—আমরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে পারি।

কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

মো: মোস্তাকিম আল- হাসনাত দিনাজপুর :
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি..

কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে শুভ উদ্বোধন করা হয়েছে।

​২৪ জূলাই শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা,সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৮লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

দিনাজপুর জেলা কৃষকদলের আহবায়ক-মো: নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে জেলা সদস্য সচিব-মজিবর রহমান মজিবের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-ইনসান আলম আক্কাস,জেলা বিএনপির প্রচার সম্পাদক,বাবু চৌধুরী, ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক
সাইদুল ইসলাম সাগর,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার।
এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ প্রচার সম্পাদক হিরা, জেলা বিএনপির অন্যতম নেতা জনি,কৃষকদলে জেলা যুগ্ম আহবায়ক-নুর আলম-যুগ্ম আহবায়ক-আরিফুল ইসলাম তুহিন-যুগ্ম আহবায়ক-লাইছুর রহমান লিপু যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সবুজ,সদর উপজেলা কৃষকদলের সভাপতি-আব্দুল খালেক-পৌর কৃষকলের সভাপতি-মোঃ রাশেদ-সাধারণ সম্পাদক-সেলিম রেজা ও সদর উপজেলা কৃষক দলের সমন্বয়ক সাগর হোসেন মিরু,জিল্লুর রহমান, মহসিন আলী মন্টু, জেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা কৃষক দল,,সদর উপজেলা কৃষকদল,পৌর কৃষকদলসহ কৃষকদলের অসংখ্য নেতাকর্মীরা।

তারেক রহমানের প্রতিশ্রুতি, আগামী ৫ (পাঁচ) বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কলা দোকানের সামনে ১ জন ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার ১টি নোট প্রদান করেন। দোকানদার উক্ত টাকার বিষয়ে জাল টাকা মর্মে সন্দেহ হইলে তিনি সহ উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন এবং পরবর্তীতে তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেন।

পরে তাদের সংবাদের প্রেক্ষিতে এস আই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আটককৃত ব্যক্তি মোঃ লিটন মিয়া (৩৮),পিতা-ফিরোজ আহমদ, মাতা- আম্বিয়া বেগম, সাং- কালি শিমুল পূর্বপাড়া, ৫ নং ওয়ার্ড, ইউপি- পাক শিমুল, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এর হেফাজত হইতে একই সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট জব্দ করেন এবং বর্ণিত আসামিকে হেফাজতে নেন।

পরবর্তীতে তিনি থানায় হাজির হয়ে বর্ণিত আসামি সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করলে নাসিরনগর থানার মামলা নং-১৭,
তারিখ ২৪-৭-২৬,ধারা-২৫ এ (বি)/২৫( ডি) স্পেশাল পাওয়ার অ্যাক্ট,১৯৭৪ রুজু করা হয়।

রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? জানুন আইনে যা আছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? জানুন আইনে যা আছে

রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় !

রাষ্ট্রপতি পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? আইনে যা বলা আছে

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার বিকেলে দেওয়া পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত শারীরিক অসুস্থতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। যদিও তার মেয়াদের এখনও প্রায় দুই বছর বাকি ছিল, তারপরও তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন

বাংলাদেশের ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ অনুযায়ী, কোনো ব্যক্তি অন্তত ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর মেয়াদ শেষ করলে বা পদত্যাগ করলে নির্দিষ্ট কিছু সরকারি সুবিধা পাওয়ার অধিকারী হন।

মাসিক অবসরভাতা (পেনশন)

আইন অনুযায়ী, সাবেক রাষ্ট্রপতি সর্বশেষ মূল বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পান। বর্তমানে মূল বেতন ১ লাখ ২০ হাজার টাকা বিবেচনায় এ ভাতার পরিমাণ দাঁড়ায় প্রতি মাসে ৯০ হাজার টাকা

এককালীন আনুতোষিকের সুযোগ

মাসিক অবসরভাতার পরিবর্তে চাইলে একজন সাবেক রাষ্ট্রপতি এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে অবসরের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হয়।

যদি কোনো সাবেক রাষ্ট্রপতি আনুতোষিক গ্রহণের আগেই মৃত্যুবরণ করেন, তাহলে তার মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা আইন অনুযায়ী সেই সুবিধা পাওয়ার অধিকারী হন।

চিকিৎসা ও প্রশাসনিক সুবিধা

সাবেক রাষ্ট্রপতিদের জন্য আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • একজন মন্ত্রীর সমমানের সরকারি চিকিৎসা সুবিধা।
  • দাপ্তরিক কাজে সহায়তার জন্য একজন ব্যক্তিগত সহকারী (পিএ)।
  • একজন সাহায্যকারী (অ্যাটেনডেন্ট)।
  • প্রশাসনিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত ভাতা।

প্রটোকল ও অন্যান্য সুযোগ-সুবিধা

আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতিরা আরও যেসব সুবিধা পান—

  • কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্ট।
  • বাসভবনে টেলিফোন সংযোগ ও নির্ধারিত বিল সুবিধা।
  • দেশের অভ্যন্তরে সরকারি সফরে সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগ।
  • প্রয়োজন অনুযায়ী সরকারি অনুষ্ঠানে ব্যবহারের জন্য সরকারি যানবাহন।

কোন ক্ষেত্রে এসব সুবিধা বাতিল হতে পারে?

সব পরিস্থিতিতে এই সুবিধাগুলো বহাল থাকে না। আইনে বলা হয়েছে—

  • রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর যদি তিনি এমন কোনো সরকারি পদে যোগ দেন, যেখানে রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন বা সমপর্যায়ের আর্থিক সুবিধা পান, তাহলে এই সুবিধার ক্ষেত্রে আইনের বিশেষ বিধান প্রযোজ্য হবে।
  • এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতের রায়ে দণ্ডিত হলে অথবা সুপ্রিম কোর্ট যদি ঘোষণা করে যে তিনি অসাংবিধানিক বা অবৈধভাবে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন, তাহলে অবসরভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

আগের চাকরির পেনশন থাকলে কী হবে?

কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোনো সরকারি চাকরি থেকে অবসরভাতা পেয়ে থাকলে, তিনি একই সঙ্গে দুটি অবসরভাতা গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে আইন অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী যেকোনো একটি অবসরভাতা গ্রহণের সুযোগ থাকবে।