খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু দক্ষিণ পলাশবাড়ী প্রাথমিকে নতুন ভবন উদ্বোধন, সুনিশ্চিত হচ্ছে নিরাপদ শিক্ষার পরিবেশ ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকার এগিয়ে যাবে, চিরিরবন্দরে মতবিনিময় সভায় হুইপ আখতারুজ্জামান মিয়া চিরিরবন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২য় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ চিরিরবন্দরে ৩ মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন চিরিরবন্দরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হুইলচেয়ার ভাঙা, জীবন স্থবির: চিরিরবন্দরে সহায়তার আকুতি প্রমথ রায় ​বৃষ্টিতে ভিজে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া MP ​সাফল্যের শিখরে উত্তরবঙ্গের সেরা প্রতিষ্ঠান,এসএসসি ২০২৬-এর সেরা ফলাফলে দিনাজপুর জেলা প্রশাসনের বিশেষ অভিনন্দন অন্য ডাক্তারের প্যাডে চলত চিকিৎসা, চিরিরবন্দরে ভূয়া ডাক্তার গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে দণ্ড বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্টের অধীনে রোবোটিক্স ক্লাবের যাত্রা শুরু, যুক্ত হলো স্টারলিংক ইন্টারনেটের গতি চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ​২০২৭ সাল থেকে দেশ জুড়ে সব প্রাথমিকে মিলবে টিফিন, জানালেন ববি হাজ্জাজ চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালেত যুবকের কারাদণ্ড ও জরিমানা রাইস মিলে ২১৭ বস্তা অবৈধ সার, অসাধু ব্যবসায়ী আ.লীগ নেতা গ্রেফতার ২৪শে আগষ্ট ইয়াসমিন হত্যা দিবস চিরিরবন্দরে বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনে নতুন সম্ভাবনার আলো ​দিনাজপুরের আমবাড়ী দৌলতপুরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ চিরিরবন্দরে মাল্টি-স্টেকহোল্ডার কমিটির সদস্যদের দিনব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি প্রশিক্ষণ ​ফুলবাড়ীতে বাসের চাপায়,শিশু স্কুলছাত্রী নিহত, আড়াই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি ঘুষ ছাড়া মিলছিল না সেবা,দিনাজপুরের ভূমি অফিসের তহশিলদারসহ ৩জন গ্রেফতার দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত চিরিরবন্দরে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ আহত ১২ জন, থানায় মামলা দায়ের দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তারেক রহমানের ভারত সফর নিয়ে নাহিদের কড়া বার্তা তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ ওয়াহ-পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস আমার উপজেলা, আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত টেকনাফের হোয়াইক্যংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় নিভে গেল দুই তাজা প্রাণ চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা জনস্বাস্থ্য উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ ​

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী

স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। সংগৃহীত ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন রংপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। এ সিদ্ধান্তের মাধ্যমে তিনি হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নুরপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন থেকে তিনি এক মুহূর্তের জন্যও পিছিয়ে যাচ্ছেন না। তাঁর ভাষায়, এটি কোনো পরাজয়ের সিদ্ধান্ত নয়; বরং রাষ্ট্রীয় ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে একটি নৈতিক ও প্রতিবাদী অবস্থান।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই হিজড়া জনগোষ্ঠীসহ অন্যান্য প্রান্তিক মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে তিনি আন্দোলন করে আসছেন। নারীদের জন্য যেখানে সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে, সেখানে তৃতীয় লিঙ্গ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখনও সাংবিধানিকভাবে নিশ্চিত হয়নি—এ বিষয়টিকেই তিনি মূল প্রতিবাদের জায়গা হিসেবে তুলে ধরেন।

রানী আরও বলেন, রাষ্ট্র যদি সত্যিকার অর্থে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সমাজ বদলানোর কথা বলা হলেও বাস্তব রাজনৈতিক কাঠামোতে তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ এখনও দৃশ্যমান নয়।

তিনি স্মরণ করিয়ে দেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। এবারের নির্বাচনেও তিনি জনগণের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে দাবি করেন। তবে নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, ভোটারদের বিভ্রান্তি এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সরে দাঁড়ানো কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। বরং ভবিষ্যতে রাষ্ট্রকে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাধ্য করার একটি বার্তা।

সংবাদ সম্মেলনে তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তাঁর সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা, সহিংসতা বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন।

তিনি বলেন, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। তাঁর সিদ্ধান্তকে ঘিরে যেন কেউ বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি না করে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনোয়ারা ইসলাম রানী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আদালত, সংসদ এবং রাজপথ—সব জায়গাতেই এই দাবি তুলে ধরা হবে।

শেষে তিনি রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে যেভাবে গ্রহণ করা হয়েছে এবং যেভাবে মানুষ পাশে দাঁড়িয়েছে, তা তিনি আজীবন স্মরণে রাখবেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে তিনি একচুলও সরে আসবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী দীর্ঘদিন ধরে দেশের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সক্রিয় একজন সামাজিক সংগঠক ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত।

চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো: মোস্তাকিম আল-হাসনাত,(দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের মহলবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে দীপ চন্দ্র ৪ বছরের  এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল দশটায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দীপ ওই একই ইউনিয়নের মহলবাড়ী বড়দিঘি এলাকার শুভ চন্দ্র রায়ের একমাত্র পুত্র।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায় আজ রবিবার  সকাল ১০টার আরেকটি বাচ্চার সাথে খেলার এক পর্যায়ে অগোচরে দুই শিশুই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে, পরে পুকুরের পানিতে একজন বাচ্চাকে হাবুডুবু অবস্থায় দেখতে পাওয়া গেলে তাকে আশংকামুক্ত অবস্থায় উদ্ধার করা হয় অন্যদিকে ডুবন্ত দীপ চন্দ্রকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়, পরে দ্রুত তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

দক্ষিণ পলাশবাড়ী প্রাথমিকে নতুন ভবন উদ্বোধন, সুনিশ্চিত হচ্ছে নিরাপদ শিক্ষার পরিবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
দক্ষিণ পলাশবাড়ী প্রাথমিকে নতুন ভবন উদ্বোধন, সুনিশ্চিত হচ্ছে নিরাপদ শিক্ষার পরিবেশ

চিরিরবন্দরে দক্ষিণ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

মো: মোস্তাকিম আল-হাসনাত,(দিনাজপুর)

শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।

উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেন, “দেশের উন্নয়নের সঙ্গে শিক্ষার উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। নতুন এই ভবন শিক্ষার্থীদের উন্নত পরিবেশে পাঠদানের সুযোগ সৃষ্টি করবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ বলেন, “একটি সুন্দর ও নিরাপদ শিক্ষা পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ের এই নতুন ভবন শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং নিয়মিত পাঠদানে ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবনির্মিত ভবন পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, উন্নত অবকাঠামো শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও উপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে।

ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকার এগিয়ে যাবে, চিরিরবন্দরে মতবিনিময় সভায় হুইপ আখতারুজ্জামান মিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকার এগিয়ে যাবে, চিরিরবন্দরে মতবিনিময় সভায় হুইপ আখতারুজ্জামান মিয়া

ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকার এগিয়ে যাবে, চিরিরবন্দরে মতবিনিময় সভায় হুইপ আখতারুজ্জামান মিয়া

​মো: মোস্তাকিম আল-হাসনাত (দিনাজপুর):

সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং বর্তমান মেয়াদের মধ্যেই সকল নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আব্দুলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, “সরকারের মাত্র ৮ মাসের কার্যকালে অনেক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণসহ বাস্তবায়ন শুরু হয়েছে। তবে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি চক্রের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সকল ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে মোকাবেলা করেই সরকার দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।”

​আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারী অধ্যাপক মোঃ মেছবাহুল ইসলাম, কবির সরকার এবং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল।

​উক্ত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।