খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি এস এম জিলানী কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কী কী সরকারি সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? জানুন আইনে যা আছে রাষ্ট্রপতি পদে নতুন মুখ নিয়ে জোর আলোচনা বিএনপির তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় ! নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন উপহার চিরিরবন্দরে প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান ​চিরিরবন্দরে ১১ হাজার ভোল্টের লাইনে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।

শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

বিএম মাসুম (শরিয়তপুর)
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

শরিয়তপুর সখিপুর পারকিয়া ঘটনাপাল্টায় পাল্টি মামলা

শরীয়তপুর সখিপুরে এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলায় স্বামী কবির গাজীসহ ৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে স্বামী কবির গাজী ও অপর আসামি লাভলী বেগম কারাগারে রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দা, অভিযুক্তের পরিবার ও সালিশে উপস্থিত ব্যক্তিদের দাবি, পরকীয়া সম্পর্কের ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রতিহিংসাবশত এ মামলা দায়ের করা হয়েছে। ফলে মামলার বিভিন্ন দিক নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সখিপুর থানার চরসেনাস ইউনিয়নর খালাশিকান্দি গ্রামের সাত্তার গাজীর ছেলে কবির গাজীর সঙ্গে ২০১৫ সালে পারিবারিকভাবে আকলিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৭ ও ৩ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের দাবি, গত কয়েক বছর ধরে আকলিমা আক্তারের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী রুপচান কাজীর ছেলে শাকিল কাজীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় আলোচনা ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষকে সতর্ক করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এরপরও আকলিমা আক্তার কয়েকবার কিছু না জানিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার কিছু দিন আগে তিনি প্রায় ১১ দিন নিখোঁজ ছিলেন। ওই সময়ে তিনি বাবার বাড়িতেও অবস্থান করেননি বলে দাবি করা হয়

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মে রাত আনুমানিক ৮টার দিকে কবির গাজী হঠাৎ বাড়িতে ফিরে এসে তার স্ত্রী আকলিমা আক্তার ও শাকিল কাজীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। এ সময় তিনি চিৎকার দিলে শাকিল কাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একটি মোবাইল ফোন ও একটি ব্যবহৃত গামছা দেখতে পান, যা শাকিল কাজীর বলে দাবি হচ্ছে। পরে স্থানীয়রা কবির গাজী ও আকলিমা আক্তারকে নিয়ে স্থানীয়দের মাধ্যমে একটি সালিশি বৈঠকের আয়োজন করেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সালিশে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, আকলিমা আক্তারকে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শাকিল কাজীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্বীকার করেন। উপস্থিত কয়েকজনের ভাষ্যমতে, তিনি বলেন, “শাকিল কাজীর সঙ্গে আমার প্রায় পাঁচ বছরের পরিচয় এবং দুই বছরের সম্পর্ক রয়েছে। আমি শাকিলের সঙ্গেই থাকতে চাই।” স্থানীয়দের দাবি, ওই বৈঠকে আকলিমা আক্তারের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। পরে তার বাবা শাহ আলম ব্যাতী ও স্বজনরা একটি স্ট্যাম্প লিখিত জবানবন্দির মাধ্যমে আকলিমা আক্তারকে সংসার না করার এবং শাকিল কাজীর সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করে সালিশে উপস্থিত ব্যক্তিদের দাবি করেছেন।

তবে ঘটনার প্রায় ১৮ দিন পর আকলিমা আক্তার বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্বামী কবির গাজীসহ ৬ জনকে আসামি করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪২, ৩২৩ ও ৫০৬ ধারা উল্লেখ করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন রাতে তাকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণ করা হয়।

তবে স্থানীয়দের একটি অংশ এ অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, রাত ৮টার দিকে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পরই আকলিমা আক্তারকে স্থানীয় সালিশে নিয়ে যাওয়া হয় এবং রাত গভীর পর্যন্ত বৈঠক চলে। এজাহারে ঘটনার উল্লেখ.

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “বাদীর দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার এক আসামি কবির গাজীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি লাভলী বেগম আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলায় গ্রেফতার হওয়া কবির গাজীর মা বলেন, “একদিকে মা সংসার ছেড়ে চলে গেছেন, অন্যদিকে বাবা কারাগারে থাকায় দুই শিশু চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। নাতিরা সারাদিন বাবার জন্য কান্নাকাটি করে। আমি চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক।

এলাকাবাসীর অভিযোগ, পরকীয়ার ঘটনা প্রকাশে চলে আসায় ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে এই মামলা দায়ের করা হয়েছে। তাদের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি এস এম জিলানী

ছাইম খান গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) :
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি এস এম জিলানী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। রোববার সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের চিত্র শুনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

স্থানীয়দের দাবি, প্রায় এক দশক ধরে বর্ষা মৌসুম এলেই গ্রামের কবরস্থান, মাদ্রাসা সংলগ্ন সড়ক এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে দুই শতাধিক পরিবার বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক বাড়িতে রান্নাবান্নাও ব্যাহত হয়। আর্থিক সংকটের কারণে অধিকাংশ পরিবার বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে না পেরে কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছে।

 

এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে তারা বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে মৌখিক ও লিখিতভাবে আবেদন করলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

 

সম্প্রতি গণমাধ্যমে এলাকাটির দুর্ভোগের খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য এস এম জিলানী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

 

পরিদর্শনের সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংসদ সদস্য এস এম জিলানী বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, সড়ক উঁচু করা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। এসব কাজ বাস্তবায়িত হলে এলাকাবাসী জলাবদ্ধতার দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

মো: মোস্তাকিম আল- হাসনাত দিনাজপুর :
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি..

কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ অভিযান শুরু প্রথম চারা রোপণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দিনাজপুরে শুভ উদ্বোধন করা হয়েছে।

​২৪ জূলাই শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা,সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৮লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

দিনাজপুর জেলা কৃষকদলের আহবায়ক-মো: নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে জেলা সদস্য সচিব-মজিবর রহমান মজিবের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-ইনসান আলম আক্কাস,জেলা বিএনপির প্রচার সম্পাদক,বাবু চৌধুরী, ঢাকা মহানগর যুগ্ম আহবায়ক
সাইদুল ইসলাম সাগর,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার।
এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ প্রচার সম্পাদক হিরা, জেলা বিএনপির অন্যতম নেতা জনি,কৃষকদলে জেলা যুগ্ম আহবায়ক-নুর আলম-যুগ্ম আহবায়ক-আরিফুল ইসলাম তুহিন-যুগ্ম আহবায়ক-লাইছুর রহমান লিপু যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সবুজ,সদর উপজেলা কৃষকদলের সভাপতি-আব্দুল খালেক-পৌর কৃষকলের সভাপতি-মোঃ রাশেদ-সাধারণ সম্পাদক-সেলিম রেজা ও সদর উপজেলা কৃষক দলের সমন্বয়ক সাগর হোসেন মিরু,জিল্লুর রহমান, মহসিন আলী মন্টু, জেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা কৃষক দল,,সদর উপজেলা কৃষকদল,পৌর কৃষকদলসহ কৃষকদলের অসংখ্য নেতাকর্মীরা।

তারেক রহমানের প্রতিশ্রুতি, আগামী ৫ (পাঁচ) বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১

২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কলা দোকানের সামনে ১ জন ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার ১টি নোট প্রদান করেন। দোকানদার উক্ত টাকার বিষয়ে জাল টাকা মর্মে সন্দেহ হইলে তিনি সহ উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন এবং পরবর্তীতে তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেন।

পরে তাদের সংবাদের প্রেক্ষিতে এস আই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আটককৃত ব্যক্তি মোঃ লিটন মিয়া (৩৮),পিতা-ফিরোজ আহমদ, মাতা- আম্বিয়া বেগম, সাং- কালি শিমুল পূর্বপাড়া, ৫ নং ওয়ার্ড, ইউপি- পাক শিমুল, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এর হেফাজত হইতে একই সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট জব্দ করেন এবং বর্ণিত আসামিকে হেফাজতে নেন।

পরবর্তীতে তিনি থানায় হাজির হয়ে বর্ণিত আসামি সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করলে নাসিরনগর থানার মামলা নং-১৭,
তারিখ ২৪-৭-২৬,ধারা-২৫ এ (বি)/২৫( ডি) স্পেশাল পাওয়ার অ্যাক্ট,১৯৭৪ রুজু করা হয়।