ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা
ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা
তৃণমূল পর্যায়ের কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে দিনাজপুরের চিরিরবন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কৃষক কার্ড’ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম।
রবিবার (১৯ জুলাই) বিকেলে চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের আখতারুজ্জামান মিয়া বাজারের মিলচত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকারের এই উদ্যোগ কৃষকদের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখবে। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি কৃষি প্রণোদনা, সার-বীজের ভর্তুকি ও আধুনিক প্রশিক্ষণসহ নানাবিধ সুযোগ-সুবিধা পাবেন।” তিনি উপজেলার সকল কৃষককে দ্রুত এই কার্ড সংগ্রহ করে এর সুফল কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
মো: আকতার হোসেন হামদু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি
রবিউল ইসলাম তুহিন, খানসামা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম ও কবির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো: আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোকাররম হোসেন মুকুল এবং সাইতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও সাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুর রহমান শাহ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কার্ডের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
