খুঁজুন
, ,
আজঃ ,
শিরোনাম
হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কিশোর তসলিমের চিরিরবন্দরে ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু দিন বদলেছে মাঝি বদলেছে; থামেনি বর্ণি বাওড়ের খেয়া পারাপার মানিকগঞ্জে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার: প্রকাশিত সংবাদের প্রতিবাদ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন নিজাম শেখ পরিবারকে ঘিরে মামলায় উঠছে নানা প্রশ্ন নিরপেক্ষ তদন্তের দাবি চিরিরবন্দরে আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক খোঁজ নেই মা-বাবার মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর প্রশাসনের দ্বারস্থ ! দিনাজপুরে শিক্ষামন্ত্রীর “পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  শিবালয়ে বসতভিটার মাটি কাটার অভিযোগ; ঘরবাড়ি ভেঙে নিঃস্ব প্রায় পরিবার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযান ৩ মাদকসেবীর কারাদন্ড ও অর্থদন্ড বিল দিতে না পারায় মৃত সন্তানের মাকে আটকে রাখল ল্যাম্ব হাসপাতাল, ইউএনও-র হস্তক্ষেপে মুক্তি! নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার আর্জেন্টিনা–মিসর ম্যাচ বিতর্ক: ভিএআর সিদ্ধান্ত নিয়ে ফিফার ব্যাখ্যা পাবিপ্রবির কণ্ঠস্বর আবৃত্তি দলের নেতৃত্বে সাজ্জাদুর রহমান ও রওনাক নোশিন নেহা স্বপ্ন সাফল্য আর গৌরবের ২৫ বছর—উৎসবের রঙে মাতলো গোবিপ্রবি গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত। নদীতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ এক ঘন্টা পর মৃতদেহ উদ্ধার গোপালগঞ্জে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ-স্বামী পলাতক টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। কুষ্টিয়ায় ব্রাজিল হেরে যাওয়ায় যুবকের আত্মহত্যা। ​উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে চিরিরবন্দরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টুঙ্গিপাড়ায় ২৫০ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে জিআর চাল বিতরণ

হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম

হরিরামপুরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম

 

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত কৃষি, অবকাঠামো, পরিবেশ ও সামাজিক কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে, যা আধুনিক কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।

এছাড়া সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এতিম শিশুদের মাঝে চাল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে সহায়তা হিসেবে টিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে নতুন সড়কের উদ্বোধন করেন সংসদ সদস্য।

 

অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি হরিরামপুর উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে বলেন, একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে তিনি উপজেলার প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমেই একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ হরিরামপুর গড়ে তোলা সম্ভব।

 

অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক টিপু, হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিন (মোল্লা শাহিন), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, কৃষক এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপজেলার উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করা এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ হরিরামপুর গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় গুনিয়াউক  ইউনিয়নের গুটমা লুতফুল রহমানের পল্ট্রি ফার্ম হতে পুর্ব দিগে ওয়ারিশ মিয়ার বাড়ি হয়ে গুটমা দক্ষিণ গ্রাম বাইতুল আমান  জামে মসজিদ পর্যন্ত রাস্তায় মাঠি ভরাট ও ইট সলিং করণ কাজের শুভ উদ্বোধন করেন।
আজ সোমবার ২০জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা  জনাব এম. এ. হান্নান এমপি।
বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২,০০০০০০
( দুই লক্ষ টাকা)।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন।  উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। নাসিরনগর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদকঅ্যাডভোকেট আলী আজম চৌধুরী,নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মোঃ নাসির রহমান,উপজেলা যুবদলের সহ- সভাপতি আব্দুল কাদের সেন্টু, কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু

মো: মোস্তাকিম আল-হাসনাত ​দিনাজপুর
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু

স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু

স্মার্ট ব্যাংকিংয়ের নতুন দিগন্ত রানীরবন্দরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলা কিউআর’ চালু

 

ডিজিটাল বাংলাদেশ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে দেশের আর্থিক খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পূবালী ব্যাংক পিএলসি’র আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ক্যাশলেস বাংলা কিউআর’ (Bangla QR)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) দুপুর ১২টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার পর্দা উন্মোচন করা হয়।

​গ্রাহক সেবায় আধুনিকতার ছোঁয়া

রানীরবন্দর পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক সুমন সরকারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:

​”দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ক্যাশলেস ব্যাংকিং অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর একটি উদ্যোগ। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সহজে লেনদেন করতে পারবেন। নগদ অর্থের ব্যবহার কমে আসায় লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা দুই-ই নিশ্চিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উল্লেখ করেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। রানীরবন্দরে ক্যাশলেস কিউআর চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ক্যাশ অফিসার হুসাইন মোহাম্মদ ফিরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:

​মোঃ আশানুর রহমান শাহ্ — এজিএম ও শাখা ব্যবস্থাপক, পূবালী ব্যাংক (সৈয়দপুর শাখা)।

​মোঃ আব্দুল বারী — ডিজিএম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

​মোঃ আব্দুল ওহাব — চেয়ারম্যান, ১ নং নশরতপুর ইউনিয়ন পরিষদ।

​আলহাজ্ব সিকান্দার আলী শাহ — বিশিষ্ট ব্যবসায়ী।

​উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন। নগদ টাকার ঝামেলা ছাড়াই স্মার্টফোনের মাধ্যমে লেনদেনের এই নতুন সুযোগ পেয়ে স্থানীয় গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা

মো: মোস্তাকিম আল-হাসনাত, দিনাজপুর
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা

ডিজিটাল কৃষির নতুন দিগন্ত চিরিরবন্দরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা

 

তৃণমূল পর্যায়ের কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে দিনাজপুরের চিরিরবন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কৃষক কার্ড’ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম।

রবিবার (১৯ জুলাই) বিকেলে চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের আখতারুজ্জামান মিয়া বাজারের মিলচত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকারের এই উদ্যোগ কৃষকদের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রাখবে। কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি কৃষি প্রণোদনা, সার-বীজের ভর্তুকি ও আধুনিক প্রশিক্ষণসহ নানাবিধ সুযোগ-সুবিধা পাবেন।” তিনি উপজেলার সকল কৃষককে দ্রুত এই কার্ড সংগ্রহ করে এর সুফল কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক

মো: আকতার হোসেন হামদু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি

রবিউল ইসলাম তুহিন, খানসামা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেজবাউল ইসলাম ও কবির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো: আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ, সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহ, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোকাররম হোসেন মুকুল এবং সাইতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও সাইতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকসেদুর রহমান শাহ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ কৃষক উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কার্ডের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন।